News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধানসভার অধ্যক্ষের হস্তক্ষেপে বৃদ্ধি পেল স্টাইপেন্ডের আবেদনের সময়সীমা 
Image

বিধানসভার অধ্যক্ষের হস্তক্ষেপে বৃদ্ধি পেল স্টাইপেন্ডের আবেদনের সময়সীমা 

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৫ মার্চ:  বিধানসভার অধ্যক্ষের হস্তক্ষেপে অবশেষে ওবিসি এসসি এবং এসটি ছাত্রছাত্রীদের স্টাইপেন্ডের জন্য আবেদন পত্র জমা দেওয়ার সময় সীমা আরো কিছুটা বাড়ানো হয়েছে। 

 যেসব ছাত্র-ছাত্রীরা বহি রাজ্যে পড়াশোনা করে তাদের অনেকের রেজিস্ট্রেশন ৩১ ডিসেম্বরের মধ্যে না হওয়ায় তারা রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছিল যাতে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে তাদের সময়সীমা কিছুটা বাড়িয়ে দেওয়া হয়। 

 রাজ্য সরকার সেইসব ছাত্র-ছাত্রীরা এবং অভিভাবকদের কথা চিন্তা করে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত  এই সময়সীমা বাড়িয়ে দিয়েছে। কিন্তু অনেকের এখনো বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদিত রেজিস্ট্রেশন না আসায় তারা এবারও বিপাকে পড়ে যায়। 

কিছুসংখ্যক ছাত্র-ছাত্রীদের অভিভাবক ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের কাছে তাদের অসুবিধার কথা জানালে তিনি এই দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমার সাথে কথা বলেন এবং এবারও রাজ্য সরকার ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের কথা চিন্তা করে এই সময়সীমা বাড়িয়ে ১১ মার্চ পর্যন্ত নির্ধারণ করে দেয়। এবার ও রাজ্য সরকারের এই রূপ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে সাধারণ অভিভাবক মহল এবং ধন্যবাদ জানিয়েছে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top