News Flash

  • Home
  • দেশ
  • আগামী ৯ মার্চ বিহারে নির্বাচনী প্রচারে যাচ্ছেন অমিত শাহ
Image

আগামী ৯ মার্চ বিহারে নির্বাচনী প্রচারে যাচ্ছেন অমিত শাহ

পাটনা, ৪ মার্চ (হি.স.) : আগামী ৯ মার্চ বিহার সফরে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৯ মার্চ তিনি পাটনা জেলার পালিগঞ্জ সফর করবেন। এখান থেকেই তিনি নির্বাচনী প্রচার শুরু করবেন। তারপর অমিত শাহ মহকুমা সদর বাজারে অবস্থিত কৃষি খামার মাঠে আয়োজিত একটি সমাবেশে বক্তব্য রাখবেন। বিহারে এনডিএ সরকার গঠনের মাত্র এক মাস পেরিয়েছে এরই মধ্যে বিজেপির সিনিয়র নেতাদের নির্বাচনী সফর শুরু হয়ে গিয়েছে।

এনডিএ সরকার গঠনের পর প্রথমবার বিহারে আসছেন অমিত শাহ। এই সমাবেশের প্রস্তুতি জোরকদমে শুরু করেছে বিজেপি। এবারের সমাবেশে ১ লক্ষ মানুষকে হাজির করানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর আগে ২ মার্চ প্রধানমন্ত্রী মোদী নির্বাচনী প্রচার শুরু করেছিলেন। তিনি ঔরঙ্গাবাদ এবং বেগুসরাইতে ৪৮,০০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছিলেন। মোদী এই সফরে নাম নিয়ে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে নিশানা করেছিলেন। কংগ্রেস ও আরজেডির ওপর স্বজনপ্রীতির অভিযোগও তুলেছিলেন প্রধানমন্ত্রী মোদী।

শাহ এর আগে যখন বিহার সফর করেছিলেন তখন এখানে মহাগঠবন্ধনের সরকার ছিল এবং নীতীশ কুমার ছিলেন “আইএনডিআই” জোটের মিত্র। এখন বিহারে নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ সরকার রয়েছে। নতুন সরকার গঠনের পর ৯ মার্চ প্রথমবারের মতো বিহার সফরে যাবেন অমিত শাহ।

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর জালিয়াতি মামলা: ‘সবটাই ভুয়ো’, তদন্তে সত্য সামনে আসবে: দিলীপ ঘোষ

নিউ টাউন, ২৮ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কথিত স্বাক্ষর জালিয়াতি মামলায় পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ…

ByByNews Desk Jul 28, 2026

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top