News Flash

  • Home
  • প্রধান খবর
  • চন্ডীগড় ডেপুটি মেয়র নির্বাচন : ১৯টি ভোট পেল বিজেপি, কংগ্রেস ও এএপি মিলিয়ে ১৬টি ভোট
Image

চন্ডীগড় ডেপুটি মেয়র নির্বাচন : ১৯টি ভোট পেল বিজেপি, কংগ্রেস ও এএপি মিলিয়ে ১৬টি ভোট

চন্ডীগড়, ৪ মার্চ (হি.স.): চন্ডীগড় ডেপুটি মেয়র নির্বাচনে ১৯টি ভোট পেল বিজেপি। কংগ্রেস ও এএপি মিলিয়ে পেয়েছে ১৬টি ভোট। একটি ভোট অবৈধ। বিজেপি প্রার্থী কুলজিৎ সিং সান্ধু চণ্ডীগড়ের সিনিয়র ডেপুটি মেয়র পদে ১৯টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। সোমবার চণ্ডীগড় পৌর কর্পোরেশনের পুনঃনির্বাচনে কংগ্রেস-এএপি প্রার্থী গুরপ্রীত সিং গাবিকে পরাজিত করে বিজেপির কুলজিৎ সিং সান্ধু সিনিয়র ডেপুটি মেয়র পদে জয়ী হয়েছেন।

সান্ধু ১৯টি ভোট পেয়েছেন এবং কংগ্রেসের গুরপ্রীত গাবি ১৬ ভোট পেয়েছেন। একটি ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণা করেন মেয়র। ৩৫ সদস্যের পৌরসভায় বিজেপির ১৭ জন কাউন্সিলর রয়েছে। ১৯ ফেব্রুয়রি তিনজন এএপি কাউন্সিলর দল পরিবর্তনের পর বিজেপির সংখ্যা ১৪ থেকে বেড়ে ১৭ হয়েছে। এএপি-র ১০ জন সদস্য এবং কংগ্রেসের রয়েছে সাতজন। শিরোমণি আকালি দলের একজন কাউন্সিলর রয়েছেন।

Releated Posts

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top