News Flash

  • Home
  • খেলা
  • কাঠালিয়ায় রঞ্জিত স্মৃতি ক্রিকেটে চ্যাম্পিয়ন নদিয়া
Image

কাঠালিয়ায় রঞ্জিত স্মৃতি ক্রিকেটে চ্যাম্পিয়ন নদিয়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ৩ মার্চ।। রবিবার যাত্রাপুর থানার অন্তর্গত মহকুমার দক্ষিণের গ্রাম নিদয়াতে অনুষ্ঠিত হয় রঞ্জিত মজুমদার স্মৃতি নক আউট ক্রিকেট প্রতিযোগিতা। টুর্নামেন্টে চ্যাম্পিয়নের শিরোপা দখল করল  নিদয়া রাইডার্স দল।তারা নিদয়া বাজার টিলা দলকে পরাজিত করে।। রবিবার হওয়া ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন নিদয়া গ্রাম সহ ধনপুর বিধানসভা কেন্দ্রের বহু মান্যগণ্য ব্যক্তিত্বরা। যাদের মধ্যে অন্যতম হলেন অরুন হালদার,প্রসেনজিৎ ঘোষ, জয়দেব মজুমদার সহ আরো অনেকেই ।।এই ফাইনাল ক্রিকেট খেলায় উপস্থিত ছিলেন প্রয়াত রঞ্জিত মজুমদারের স্ত্রী এবং ছেলে। যারা নিজেদের চোখের জল ফেলে তাদের পরিবারের সজ্জন ব্যক্তিকে স্মরণ করেন। উল্লেখ করতে হয়,এই রঞ্জিত মজুমদার ছিলেন নিদয়া গ্রামের একজন অভিভাবক সৎ মানসিকতা সম্পন্ন ব্যক্তি।যিনি নিদয়া নামক গ্রামের মানুষের জন্য বিশেষভাবে দয়াবান ছিলেন। বহু মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে এই রঞ্জিত মজুমদারের কাছ থেকে উপকৃত হয়েছিলেন।। দুর্ভাগ্য ২০১৮ সালে ত্রিপুরা রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পরবর্তী সময়ে একটি পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল।যদিও এখন নিদয়া গ্রামের মানুষ  অতীব শ্রদ্ধার সাথে প্রয়াত রঞ্জিত মজুমদারকে তাদের মনের কুঠরিতে স্থান দিয়ে রেখেছেন। তার স্মৃতিতে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উপভোগ করতে প্রচুর সংখ্যক ক্রিকেটপ্রেমী উপস্থিত ছিলেন ময়দানে। জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে সম্পন্ন হওয়া এই ম্যাচের শেষে চ্যাম্পিয়ান নিদয়া রাইডার্স ও রানার্স নিদয়া বাজার টিলা দলের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top