News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর থানাধীন আনন্দবাজারে ওবিসি মোর্চার এক সামাজিক সম্মেলন অনুষ্ঠিত
Image

ধর্মনগর থানাধীন আনন্দবাজারে ওবিসি মোর্চার এক সামাজিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩ মার্চ: রাজ্যের প্রতিটি প্রান্তে ওবিসি মোর্চার আওতাধীন প্রতিটি ওবিসি মোর্চা চারটি করে সামাজিক সম্মেলন করছে। তারই অঙ্গ হিসেবে রবিবার ধর্মনগর থানাধীন আনন্দবাজারে ওবিসি মোর্চার এক সামাজিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এই সামাজিক সম্মেলনে উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার রাজ্য কমিটির চেয়ারম্যান মলিনা দেবনাথ। তিনি জানান ইতিমধ্যেই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে দলীয় প্রার্থী হিসেবে বিপ্লব কুমার দেব এর নাম ঘোষিত হয়ে গেছে। ইতিমধ্যেই পূর্ব ত্রিপুরা সংরক্ষিত লোকসভা আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষিত হয়ে যাবে।

দুটি লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে বিজেপি দলের প্রার্থীরা জয়লাভ করবে বলে তিনি আশা ব্যক্ত করেন। সামাজিক সম্মেলন হলেও রবিবারের এই সম্মেলনে মানুষের উপস্থিতি ছিল বিশেষ লক্ষণীয়। চেয়ারম্যান মোলিনা দেবনাথ আরো জানান আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি একজন ওবিসি সম্প্রদায়ের মানুষ। এতে ওবিসি সম্প্রদায় আপ্লুত এমন একজন বিশ্বস্তরের নেতাকে পেয়ে।

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top