News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের প্রত্যন্ত এলাকায় উন্নয়ন অব্যাহত
Image

রাজ্যের প্রত্যন্ত এলাকায় উন্নয়ন অব্যাহত

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ৩ মার্চ: রাজ্যের প্রত্যন্ত এলাকায় প্রভারাম পাড়া থেকে ভান্ডারী মা মূল সড়কে উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিজেপি সরকার। বামশাসিত সরকার পরিবর্তনের পর থেকে জনগণের সার্বিক স্বার্থে উন্নয়নের লক্ষ্যে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কাজ করে চলেছে বিজেপি সরকার।
সরকার পরিবর্তনের পর থেকেই বিশুদ্ধ পানীয় জল, পাকা ঘরবাড়ি, থেকে শুরু করে বিদ্যুৎ রাস্তাঘাট সহ উন্নয়নের জোয়ার নামিয়েছে রাজ্যজুড়ে, রাজ্যের বিভিন্ন জায়গায় হাজার হাজার কোটি টাকা ব্যয় করে নতুন সড়কসহ পুরাতন সড়ক গুলির মেরামতের কাজ হাতে নিয়েছে বিজেপি সরকারের নেতৃত্বাধীন বিভিন্ন দপ্তর
গুলি। রাজ্যের মানুষ একন শোষণ থেকে মুক্তি পেয়েছেন।
রাজ্যের প্রত্যন্ত এলাকায় প্রভারাম পাড়া সেতু পাড়া হইতে ভান্ডারী মা মূল সড়ক মেরামতের কাজ হাতে নিয়েছে কাঞ্চনপুর পূর্ত দপ্তর। দপ্তরের অধীনে দায়িত্ব নিয়ে কাজ চালাচ্ছেন কাঞ্চনপুর মহকুমা  স্তিত বেশ কয়েকজন দায়িত্বশীল কন্টাক্টার বাবুরা।। সেখানে দেখা গিয়েছে কাঞ্চনপুর পূর্ত দপ্তর থেকে সরকারি কর্মী সামনে থেকেই দায়িত্ব নিয়ে কাজ করাচ্ছেন।
 তৎকালীন সময়ে শ্রমিকদের দ্বারা ঝাড়ু ব্রাশ দিয়ে সড়ক পরিষ্কার করে মেরামতের কাজ করত কিন্তুু এখন আর সেই পরিস্থিতি নেই অত্যাধুনিক মেশিনারি সামগ্রী ব্যবহার করে সড়কের উপর জমে থাকা মাটিগুলিকে পরিষ্কার করেই কাজ করছেন উনার।। টেন্ডারের নির্ধারিত থাকা বিষয়গুলিকে কেন্দ্র করেই কাজ করছেন বলে জানা গিয়েছে।প্রভারাম পাড়া থেকে সেতু পাড়া হইতে ভান্ডারী মা, একমাত্র মূল সড়কটির সড়কটির উপর বেশ কয়েকদিন হলো কার্পেটিং এর কাজ শুরু হয়েছে এই কাজের খবর পেয়ে আমাদের প্রতিনিধি সেখানে গেলে আমাদের ক্যামেরায় বন্দি হয় বিভিন্ন ধরনের অত্যাধুনিক মেশিন কাজে লাগিয়ে উন্নত মানের কার্পেটিং চলছে।। এলাকায় স্থানীয় মানুষের সাথে আলোচনা করলে জানা যায় রাজ্য বিজেপি সরকার গঠন হওয়ার পর থেকেই সম্পূর্ণ রূপে উন্নয়নের লক্ষ্যে কাজ করা হচ্ছে।। সেখানে দপ্তরের এক আধিকারিক এর সাথে কথা বলে জানা গিয়েছে তিনি নিজে উপস্থিত থেকে টেন্ডারের নির্ধারিত নিয়মের উপর ভিত্তি করে কাজ করাচ্ছেন।

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top