News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুরে মহিলাদের আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত
Image

কল্যাণপুরে মহিলাদের আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৩ মার্চ: প্রফেসর ডাঃ দিলীপ কুমার রায় চ্যারিটেবল ট্রাস্টের ব্যবস্থাপনা ও দিনকাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় কল্যাণপুরে মহিলাদের আর্থিক সাক্ষরতায় কর্মশালা অনুষ্ঠিত হয়।
এদিন স্হানীয় লোটাস কমিউনিটি হলের মিলনায়তনে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ত্রিপুরা তপশিলি জাতি উন্নয়ন নিগমের চেয়ারম্যান তথা বিধায়ক পিনাকী দাস চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণপুর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ, জেলার কৃষি বিজ্ঞানী ডঃ তাপস পাল, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা বৈশাখী ভৌমিক, কল্যাণপুর আরডি ব্লকের আধিকারিক সহ দিনকাল ওয়েলফেয়ার সোসাইটির এক্সিকিউটিভ ডিরেক্টর সজল দেব প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি অমলেন্দু দেবরায়। প্রথমে স্বাগত ভাষণ রাখতে গিয়ে সোসাইটির কর্মকর্তা সজল দেব মঞ্চে উপবিষ্ট অতিথিবর্গসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। তিনি অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা করে প্রতিটি এলাকার স্বসহায়ক দলের মা বোনেদের স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে আরো দায়িত্বশীল ভূমিকা গ্রহণের আহ্বান রাখেন। আর্থিক সাক্ষরতা বিকাশে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কল্যাণপুর শাখার আধিকারিক বৈশাখী ভৌমিক ব্যাংকিং লেনদেন, নাগরিকদের লোন পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন দিক সহ ব্যাংকের মাধ্যমে কিভাবে স্বনির্ভর হওয়া যায় তা নিয়ে বিশদভাবে আলোচনা করেন।

খোয়াই জেলার অন্যতম কৃষি বিজ্ঞানী ডঃ তাপস পাল গ্রামীন এলাকার মহিলাদের ফুল চাষের মাধ্যমে কিভাবে আত্মনির্ভর হতে পারেন তার খুঁটিনাটি বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র- রাজ্য সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলির মাধ্যমেও মহিলাদের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে আজকের অনুষ্ঠান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন।
পাশাপাশি তিনি উদ্যোক্তাদের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর কামনা করেন। উদ্ধোধকের ভাষণে বিধায়ক পিনাকী দাস চৌধুরী কল্যাণপুরের মতো গ্রামীন এলাকায়ও প্রফেসর ডাঃ দিলীপ কুমার রায় চ্যারিটেবল ট্রাস্টের ও স্থানীয় দিনকাল ওয়েলফেয়ার সোসাইটি এলাকার মহিলাদের স্বার্থে যেভাবে এগিয়ে এসেছেন তার ভূয়সী প্রশংসা করেন। ভলান্টারি হেলথ এসোসিয়েশন অব ত্রিপুরার অন্যতম প্রয়াত প্রতিষ্ঠাতার নামাঙ্কিত ট্রাস্ট আগামী দিনেও সাধারণ মানুষের জন্য কাজ করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।

Releated Posts

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

ড. ডি. ওয়াই. পাটিলের প্রয়াণে গভীর শোক প্রকাশ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রয়াত প্রাক্তন রাজ্যপাল ড. ডি. ওয়াই. পাটিলের মৃত্যুতে গভীর শোক…

ByByReshmi Debnath Aug 4, 2026

অন্নদাতাদের সঙ্গে ধানক্ষেতে কৃষিমন্ত্রী, উৎপাদন বৃদ্ধির আহ্বান

আগরতলা, ৪ আগস্ট: কৃষকদের উৎসাহিত করতে মোহনপুরের গজারিয়া গ্রামে আয়োজিত ধান রোপণ কর্মসূচিতে মঙ্গলবার অংশ নিলেন রাজ্যের কৃষিমন্ত্রী…

ByByReshmi Debnath Aug 4, 2026
Scroll to Top