News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির বদরপুর ফ্লাইওভারে ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত ৩, আহত ৪
Image

দিল্লির বদরপুর ফ্লাইওভারে ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত ৩, আহত ৪

নয়াদিল্লি, ৩ মার্চ (হি.স.) : দিল্লির বদরপুর ফ্লাইওভারে একটি ট্রাক ও গাড়ির সংঘর্ষে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত হয়েছেন ৪ জন। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১২ টা ৪৮ নাগাদ। পুলিশ সূত্রে রবিবার এই তথ্য জানা গিয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গিয়েছে যে অল্টো গাড়িতে থাকা ৭ জন ব্যক্তি ফরিদাবাদে একটি বিয়ের অনুষ্ঠান থেকে দিল্লি ফিরছিলেন। গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বদরপুর ফ্লাইওভারের একটি ডিভাইডারে ধাক্কা দেয় তারপর বিপরীত দিক থেকে আসা ট্রাকটিকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম, রাজ (২১), সঞ্জু (৩৮) এবং দিনেশ (২২)। আহতদের এমইস ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার ময়নাতদন্তে পাঠিয়েছে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top