News Flash

Image

করিমগঞ্জের হা‌তি‌খিরায় বাইক-অটো সংঘ‌র্ষে গুরুতর আহত এক

পাথারকান্দি (অসম), ৩ মাৰ্চ (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার হা‌তি‌খিরায় মোটর বাইক এবং যাত্রীবাহী অটো রিকশার সংঘ‌র্ষে গুরুতরভাবে আহত হয়েছেন জনৈক ব্যক্তি। আহতকে হাতিখিরা চা বাগানের ১১ নম্বর লাইনের বছর ৫০-এর রামভরত রাজভর বলে শনাক্ত করা হয়েছে।

আজ র‌বিবার দুপু‌রে পেশায় চা শ্রমিক রামভরত হা‌তি‌খিরার এক রেশ‌ন দোকান থেকে চাল নি‌য়ে এএস ১০ ‌বি‌সি ০১৯৬ নম্ব‌রের একটি অটো রিকশায় করে স্বগৃহের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন। অটোটি হা‌তি‌খিরা এলাকা অতিক্রম করে ৮ নম্বর জাতীয় সড়কের ২ নম্বর বাগা‌নের প্রথম টিন‌ব্রিজ এলাকায় পৌঁছে। তখন দুই নম্বর বাগান থে‌কে দুরন্ত গতিতে আসে এএস ১০ ই ২৬২৭ নম্ব‌রের বাইক। বাগান থেকে বে‌রি‌য়ে সড়‌কে উঠ‌তে গি‌য়ে আচমকা অটোর সঙ্গে সংঘর্ষ হয় বাইকের।

সংঘর্ষে অটোর যাত্রী রামভরত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন। তাঁর হাত পা ও ভেঙে‌ছে ব‌লে জা‌নিয়ে‌ছেন প্রত্যেক্ষদর্শীরা।

এদিকে দুর্ঘটনা সংগঠিত করে বাইক নিয়ে দ্রুত পালিয়ে যায় চালক। স্থানীয়রা আহত‌ রামভরতকে উদ্ধার ক‌রে অন্যদ গাড়িতে করে চি‌কিৎসার জন্য বাজারিছড়ায় মাকুন্দা হাসপাতালে পাঠান। ঘটনার খবর পেয়ে বাজা‌রিছড়া থানা থেকে পু‌লিশ‌ গিয়ে তদ‌ন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Releated Posts

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপাধ্যক্ষ পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top