News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লি ও পঞ্জাবের সরকার সর্বোত্তম শিক্ষা ব্যবস্থা প্রদান করে : অরবিন্দ কেজরিওয়াল
Image

দিল্লি ও পঞ্জাবের সরকার সর্বোত্তম শিক্ষা ব্যবস্থা প্রদান করে : অরবিন্দ কেজরিওয়াল

লুধিয়ানা, ৩ মার্চ (হি.স.): দিল্লি ও পঞ্জাবের সরকার সর্বোত্তম শিক্ষা ব্যবস্থা প্রদান করে। জোর দিয়ে বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির পাশাপাশি পঞ্জাবের সরকারি স্কুলগুলির প্রশংসা করেছেন কেজরিওয়াল। রবিবার পঞ্জাবের লুধিয়ানায় স্কুল অফ এমিনেন্স উদ্বোধন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান৷

পরে কেজরিওয়াল বলেছেন, “আমাদের সরকার যখন দিল্লিতে ক্ষমতায় এসেছিল, তখন স্কুলগুলির অবস্থা খুবই খারাপ ছিল। আমরা একটি সরকারি স্কুলে গিয়ে সব শিক্ষার্থীদের বলেছিলাম, তোমরা সবাই দেশের ভবিষ্যৎ, একজন ছাত্র উত্তর দিল আমরা এই দেশের ভবিষ্যৎ নই, প্রাইভেট স্কুলের ছাত্ররা। তিন বছর পর আমরা একই স্কুলে গিয়েছিলাম এবং সেই ছাত্রের সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু তার উত্তর ছিল সম্পূর্ণ ভিন্ন। সে আমাকে পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলে, সরকারি স্কুলের শিক্ষার্থীরাও এদেশের ভবিষ্যৎ। কোন দ্বিধা ছাড়াই, আমি বলতে পারি যে দিল্লি এবং পঞ্জাবের সরকার সর্বোত্তম শিক্ষা ব্যবস্থা প্রদান করে।”

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top