News Flash

  • Home
  • খেলা
  • টিসিএ-র অ্যাপেক্স কাউন্সিলে সদস্য সংখ্যা বেড়ে দশ, সানির অন্তর্ভুক্তি
Image

টিসিএ-র অ্যাপেক্স কাউন্সিলে সদস্য সংখ্যা বেড়ে দশ, সানির অন্তর্ভুক্তি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ।। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন অ্যাপেক্স কাউন্সিলের সদস্য সংখ্যা শেষ পর্যন্ত ১০-এ এসে থামছে। ছয় জন নির্বাচিত হয়েছেন, হাইকোর্টের নির্দেশ মতো সুনির্দিষ্ট নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে। একজন আমন্ত্রিত সদস্যের বিষয়ে আজ সিলমোহর পড়েছে। টিসিএ-র জেনারেল বডির মিটিংয়ে আজ, শনিবার এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবং এই আমন্ত্রিত সদস্য মূলতঃ মহকুমা এসোসিয়েশন গুলোর পক্ষ থেকে একজন। তিনি হলেন উদয়পুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সানি সাহা। এছাড়া, একজন প্রাক্তন পুরুষ ও একজন প্রাক্তন মহিলা ক্রিকেটার এবং একজন এজি-র প্রতিনিধি হিসেবে তিন জনকে নাম পাঠানোর জন্য চাওয়া হবে। আজ অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় আগামী ৩১ মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন বাজেটও পাস হয়েছে। তবে বিগত সময়ে কোষাধ্যক্ষের পেশ করা আয়-ব্যয়ের হিসেব নিকেশ সংক্রান্ত সমস্যা এখনো জিইয়ে রাখা হয়েছে বলে সংবাদ সূত্রে খবর রয়েছে। যেহেতু বিষয়টা সিট-এর বিচার বিভাগীয় তদন্তে রয়েছে। তাই এই বিষয়ে সমাধানের পথ তেমন খোঁজা হয়নি। উল্লেখ্য, ত্রিপুরার ক্রিকেট এসোসিয়েশনের অ্যাপেক্স কাউন্সিলের সদস্য সংখ্যা দশ জন হলেও মূলতঃ ভেটো থাকবে ছয়জনের। যাঁরা নির্বাচিত হয়ে এপেক্স কাউন্সিলে এসেছেন। তাদের মধ্যে অফিস বেয়ারার পাঁচজন, একজন কাউন্সিলর। আজ অন্তর্ভুক্ত আমন্ত্রিত সদস্য এবং প্রাক্তন দুজন ক্রিকেটার এবং এজি-র প্রতিনিধিরা কোনও রকম ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top