News Flash

  • Home
  • দেশ
  • ‘আমি থাকব আপনার সঙ্গেই’, নীতীশের কথা শুনেই মুখে হাসি মোদীর
Image

‘আমি থাকব আপনার সঙ্গেই’, নীতীশের কথা শুনেই মুখে হাসি মোদীর

ঔরঙ্গাবাদ, ২ মার্চ (হি.স.): “আমি আশ্বস্ত করছি, চিরকাল এনডিএ-তেই থাকব, আমি থাকব আপনার সঙ্গেই’, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মুখে এই কথা শুনে হেসে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসি থামল না বেশ কিছু সময়, হাসি মুখে কথাটা বলেছেন নীতীশ কুমারও। শনিবার বিহারের ঔরঙ্গাবাদ থেকে বিহারের জন্য ২১,৪০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী মোদী।

এই অনুষ্ঠানে বক্তৃতা রাখেন নীতীশ কুমার। তিনি বলেন, “আপনি (প্রধানমন্ত্রী) আগেও এসেছিলেন, কিন্তু এখান থেকে আমি উধাও হয়ে গিয়েছিলাম। আমি ফের আপনার সঙ্গে, আমি আশ্বস্ত করছি আর এখানে সেখানে যাব না। আমি আপনার সঙ্গেই থাকব।” নীতীশ কুমার বলেছেন, “আমি আশ্বস্ত করছি, এনডিএ-তেই থাকব।” নীতীশের মুখে এই কথা শুনেই হেসে ওঠেন প্রধানমন্ত্রী, হাসতে থাকেন মঞ্চে উপস্থিত অন্যান্যরা।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top