News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আজ থেকে শুরু ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক পরীক্ষা
Image

আজ থেকে শুরু ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক পরীক্ষা

আগরতলা, ২ মার্চ: আজ থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে মাধ্যমিক ও মাদ্রাসা আলিম পরীক্ষার্থীরা ইংরেজি পরীক্ষা দিয়েছে। দুপুর ১২টায় শুরু হয়েছে এই পরীক্ষা।এদিন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখলেন পর্ষদের সভাপতি ডাঃ ধনঞ্জয় গণ চৌধুরী।

প্রসঙ্গত, আজ থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এ বছরের উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা ২৩ মার্চ শেষ হবে। এবছর উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী সংখ্যা ৩৩ হাজার ৭৩২ জন। রাজ্যের ৬৯ টি কেন্দ্র এবং স্থান ১৪৫টি পরীক্ষা চলছে। এর মধ্যে ধলাই জেলায় ৭টি কেন্দ্র, ১৩টি ক্ষেত্র এবং ১০৩টি স্কুলে পরীক্ষা হচ্ছে । গোমতী জেলায় ৬টি কেন্দ্র, ১৭টি ক্ষেত্র এবং ১২৭টি স্কুলে পরীক্ষা হচ্ছে । তেমনি, খোয়াই জেলায় ৩টি কেন্দ্র, ১২টি ক্ষেত্র এবং ১০৯টি স্কুলে পরীক্ষা হচ্ছে। উত্তর ত্রিপুরা জেলায় ৬টি কেন্দ্র, ১৯টি ক্ষেত্র এবং ১১৭টি স্কুলে পরীক্ষা হচ্ছে।

সিপাহীজলা জেলায় ৮টি কেন্দ্র, ২২টি ক্ষেত্র এবং ১৭৯টি স্কুলে পরীক্ষা হচ্ছে। দক্ষিণ জেলায় ১০টি কেন্দ্র, ১৯টি ক্ষেত্র এবং ১৬৮টি স্কুলে পরীক্ষা হচ্ছে। ঊনকোটি জেলায় ৫টি কেন্দ্র, ১৩টি ক্ষেত্র এবং ৯২টি স্কুলে এবং পশ্চিম ত্রিপুরা জেলায় ২৪টি কেন্দ্র, ২৯টি ক্ষেত্র এবং ২০৪টি স্কুলে পরীক্ষা হচ্ছে।

আজ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রীদের সহায়তায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিভিন্ন স্কুলে নিয়োজিত ছিল । পরীক্ষার্থীদের সিট নাম্বার বের করে দেওয়া থেকে শুরু করে চন্দনের টিকা এবং ফুল দিয়ে তাদের পরীক্ষা হলে বরণ করে নেয় তারা এবং তাদের পরীক্ষার জন্য শুভকামনা জানিয়েছেন পরিষদের যুব নেতারা।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top