News Flash

Image

বাইক ও  গাড়ির সংঘর্ষে আহত বাইক চালক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১ মার্চ: উত্তর এবং উনকোটি জেলায় বাইক দুর্ঘটনা ক্রমশ বাড়ছে। এতে একদিকে যেমন অকালে তরতাজা প্রাণ হারিয়ে যাচ্ছে, অন্য দিকে আহতদের সংখ্যা বাড়ছে। এতে জেলাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এবার দুর্ঘটনাটি ঘটেছে ধর্মনগর কৈলাসহর সড়কে। শুক্রবার বিকেল সাড়ে চারটা নাগাদ এই সড়কের উনকোটি পাহাড় এলাকায় একটি বাইক ও একটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনার ফলে গুরুতরভাবে আহত হয় বাইক চালক।বা ইক চালকের নাম জানা যায়নি ।বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি।

স্থানীয় লোকজন দুর্ঘটনা প্রত্যক্ষ করতে পেরে প্রথমে খবর পাঠায় কৈলাসহর অগ্নিনির্বাপক দপ্তরে। অগ্নি নির্বাপক বাহিনী আহত বাইক চালককে উদ্ধার করে কৈলাসহর উনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে বাইক চালকের অবস্থা গুরুতর। কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে তার চিকিৎসা চলছে।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top