News Flash

  • Home
  • দেশ
  • অর্পিতার সন্তান দত্তক নেওয়ার ইচ্ছাপত্রে স্বাক্ষর করেছিলেন পার্থ, এজলাসে ইডি
Image

অর্পিতার সন্তান দত্তক নেওয়ার ইচ্ছাপত্রে স্বাক্ষর করেছিলেন পার্থ, এজলাসে ইডি

কলকাতা, ১ মার্চ, (হি.স.): এসএসসি-র নিয়োগকাণ্ডে ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পর্ক কাকা-ভাইঝির বলে বুধবার কলকাতা হাইকোর্টে দাবি করেছিলেন জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী। কিন্তু শুক্রবার ইডির তরফে পাল্টা যুক্তি দেওয়া হলো, ওই দু’জনের সম্পর্কের জটিল রসায়ন এখনও তদন্তকারীদের কাছে অধরা। কেন্দ্রীয় এজেন্সির দাবি, অর্পিতা মুখোপাধ্যায়ের সন্তান দত্তক নেওয়ার ইচ্ছাপত্রে স্বাক্ষর করেছিলেন পার্থবাবু। জানিয়েছিলেন, প্রয়োজনে সেই সন্তানের দেখভাল করবেন তিনিই।

এদিন ইডির কৌঁসুলি ফিরোজ এডুলজির সওয়াল, অর্পিতা-সহ একাধিক ব্যক্তিকে দুর্নীতি সংগঠিত করতে ব্যবহার করেছেন পার্থ চট্টোপাধ্যায়। সেজন্য অর্পিতার ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু থেকে ‘কাকু’তে পরিণত হয়েছিলেন তিনি। প্রাক্তন শিক্ষামন্ত্রীর নির্দেশ অনুযায়ীই অর্পিতা কাজ করতেন। গোয়া ও থাইল্যান্ডে অর্পিতার সঙ্গে জনৈক স্নেহময় দত্তকে পাঠিয়েছিলেন পার্থবাবু।

এডুলজির বক্তব্য, ‘এই দু’জনের মধ্যে কী সম্পর্ক ছিল জানি না। কিন্তু স্নেহময় দত্তর বক্তব্য পুরোটাই আদালতের সামনে রাখা হলো। এখান থেকেই তাঁদের মধ্যে কী সম্পর্ক ছিল, সেটা স্পষ্ট হবে।’ কটাক্ষের সুরে এই আইনজীবীর সওয়াল, ‘স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে এটা হয়তো প্রথম ঘটনা, যেখানে ৫৪ কোটি টাকার জন্য দু’জন নিজেদের মধ্যে মারামারি করছেন। দু’জনেই বলছেন, এ টাকা আমার নয়, অন্যজনের।’

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top