News Flash

Image

মাঝ রাস্তায় এক মহিলার লঙ্কা কান্ড

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ১ মার্চ: মেলাঘর শহরে লংকা কান্ড ঘটালো এক অজ্ঞাত মহিলা। আর ওই মহিলার কারণে আধ ঘন্টার উপর যানজট লেগে যায় বাজারে, ভোগান্তির শিকার হতে হয় বিভিন্ন যানবাহন ও সাধারণ মানুষকে। কিন্তু পুলিশ দেখেও না দেখার ভাব দেখিয়ে এড়িয়ে গেলেন।

 মেলাঘর মাতৃ ভান্ডারের সামনে মূল সড়কে অজ্ঞাত পরিচয় এক মহিলা নেশাগ্রস্ত অবস্থা  মাঝ রাস্তায় শুয়ে থাকে। তখন বাজারে থাকা লোকজন ওই মহিলাকে মূল সড়ক থেকে সরানোর জন্য আপ্রাণ চেষ্টা করেও মূল সড়ক থেকে সরাতে পারেনি।

পুলিশের একটি গাড়ি ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় সাধারণ মানুষ পুলিশ কে জানালেও মহিলা কনস্টেবল নেই বলে চলে যায়। পরবর্তী সময়ে মহিলা কনস্টেবল নিয়ে এসে রাস্তায় পড়ে থাকা ঐ মহিলাকে উদ্ধার করার জন্য কোন ভূমিকায় গ্রহণ করেনি পুলিশ।

 শেষ পর্যন্ত মেলাঘর ফায়ার সার্ভিসকে খবর দিলে  তারা গিয়ে রাস্তায় পড়ে থাকা ওই অজ্ঞাত পরিচয় মহিলাকে মূল সড়ক থেকে  উদ্ধার করে রাস্তার পাশে নিয়ে যায়। সাধারণ মানুষের অভিযোগ ওই মহিলা অতিরিক্ত নেশা করে মূল সড়কে লংকা কান্ডটি ঘটিয়েছে।

Releated Posts

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top