News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ত্রিপুরাকে আগামীদিনে সমৃদ্ধিশীল বানাতে সাহায্য করবে : সুব্রত চক্রবর্তী
Image

২০২৪-২৫ অর্থবছরের বাজেট ত্রিপুরাকে আগামীদিনে সমৃদ্ধিশীল বানাতে সাহায্য করবে : সুব্রত চক্রবর্তী

আগরতলা, ১ মার্চ : ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ত্রিপুরাকে আগামীদিনে সমৃদ্ধিশীল বানাতে সাহায্য করবে। এই বাজেট জনকল্যাণমুখী, ভবিষ্যতের দিশারী এবং বিকাশমূলক বাজেট। আজ বিজেপি মুখ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা বলেন বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী।

এদিন তিনি বলেন, বাজেটে আর আই ডি এফ-এর অর্থানুকূল্যে ২১টি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হবে। এরজন্য ১২৩ কোটি ৭৮ লক্ষ টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে।

তাছাড়া , বাজেটে রাবার সিট প্রক্রিয়াকরণের জন্য রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকায় ৫০টি ‘স্মোক হাউজ’ তৈরীর অর্থ বরাদ্দ করা হয়েছে। এরজন্য ব্যয় ধরা হয়েছে ৩৭ কোটি ৫০ লক্ষ টাকা। ৫০ আসন বিশিষ্ট ১১টি জনজাতি ছাত্রীদের জন্য হোস্টেল এবং ১০টি জনজাতি ছাত্রদের জন্য হোস্টেল নির্মাণ করা হবে।

এদিন তিনি আরও বলেন, রাজ্য সরকার জনজাতিদের উন্নয়নে প্রায়স চালিয়ে যাচ্ছে। তার জন্য বাজেটে ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের উন্নয়নে রাজ্য সরকার টিটিএএডিসি-কে ৬৯৮ কোটি ৬৮ লক্ষ টাকা প্রদান করবে। এই অর্থ পঞ্চম রাজ্য অর্থ কমিশনের টিটিএএডিসি এলাকার ভিলেজ কাউন্সিলের জন্য বরাদ্দকৃত অর্থ থেকে পৃথক এবং অতিরিক্ত। জনজাতিদের সার্বিক উন্নয়নে মোট বরাদ্দের ৩৯.৯৩ শতাংশ অর্থ এই বাজেটে ট্রাইবেল সাব প্ল্যানে সংস্থান রাখা হয়েছে বাজেটে।

এদিন তিনি ২০২৪-২৫ অর্থ বছরের জনকল্যাণমুখী বাজেট পেশ করার জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা এবং অর্থ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ; মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: রাজ্যবাসীর আর্থ সামাজিক অবস্থার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের পিছিয়ে পড়া অংশের…

ByByReshmi Debnath Jun 16, 2026

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দ্রুত উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 16, 2026

জি৭ সম্মেলনে আন্তর্জাতিক অংশীদারিত্বে ‘বিশ্বাস’-এর গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে ‘বিশ্বাস’-এর গুরুত্বের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Jun 16, 2026

জি৭ সম্মেলনের ফাঁকে মোদি-ট্রাম্প সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনীতি ও এআই নিয়ে আলোচনার সম্ভাবনা

এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের আউটরিচ সেশনের ফাঁকে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

ByBySandeep Biswas Jun 16, 2026

নিট ইস্যুতে যুব কংগ্রেসের আন্দোলনে লাঠিচার্জের অভিযোগ, সিআরপিএফ আধিকারিকের বিরুদ্ধে ডিআইজির দ্বারস্থ কংগ্রেস

আগরতলা, ১৬ জুন: নিট সংক্রান্ত ইস্যুতে যুব কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে লাঠিচার্জ এবং মহিলা কর্মীদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহারের…

ByByReshmi Debnath Jun 16, 2026
Scroll to Top