News Flash

  • Home
  • দেশ
  • ভোট ও তোষণের জন্য শাহজাহানের মতো মানুষকেও রক্ষা করছেন মমতা : গিরিরাজ সিং
Image

ভোট ও তোষণের জন্য শাহজাহানের মতো মানুষকেও রক্ষা করছেন মমতা : গিরিরাজ সিং

বেগুসরাই, ১ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। মমতাকে আক্রমণ করে শুক্রবার গিরিরাজ সিং বলেছেন, “ভোট ও তোষণের জন্য শাহজাহানের মতো মানুষকেও রক্ষা করছেন মমতা।”

শুক্রবার সকালে বিহারের বেগুসরাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানকে এমনভাবে বাঁচিয়েছেন, যে তার বিরুদ্ধে নারী নির্যাতনের কোনও ধারা নথিভুক্ত হয়নি। আপনি তোষণের একটি মাপকাঠি নির্ধারণ করেছেন। আপনি তাকে গ্রেফতার করতে অনেক সময় নিয়েছেন। ভোট এবং তোষণের জন্য, আপনি শাহজাহানের মতো লোকদের বাঁচাচ্ছেন এবং এমন লোকদের হিন্দু মহিলাদের মর্যাদা নিয়ে খেলতে দিচ্ছেন।”

উল্লেখ্য, দীর্ঘ দিন লুকোচুরির পর ৫৬ দিনের মতো শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ। শাহজাহানকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। শেখ শাহজাহান এখন পুলিশি হেফাজতে রয়েছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top