News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • সরভোগে মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধিত ১০ কোটি টাকা ব্যয়ে নিৰ্মিত মাল্টি ইউটিলিটি ভবন
Image

সরভোগে মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধিত ১০ কোটি টাকা ব্যয়ে নিৰ্মিত মাল্টি ইউটিলিটি ভবন

সরভোগ (অসম), ২৯ ফেব্রুয়ারি (হি.স.) : বরপেটা জেলার অন্তর্গত সরভোগে ১০ কোটি টাকা ব্যয়ে নিৰ্মিত মাল্টি ইউটিলিটি ভবনের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। উদ্বোধিত অত্যাধুনিক মাল্টি ইউটিলিটি বিল্ডিং এই অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নকে উদ্দীপিত করতে সরকারের একটি গুরিত্বপূর্ণ পদক্ষেপ। ভবনটি ব্যবসা-বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য সরকারের প্রতিশ্রুতি বলে মনে করা হচ্ছে।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার রাজ্যের দুই ক্যাবিনেট মন্ত্রী রঞ্জিতকুমার দাস এবং ডা, রণোজ পেগু সহ বেশ কয়েকজন বিশিষ্ট বর্গকে সঙ্গে নিয়ে নবনিৰ্মিত অত্যাধুনিক মাল্টি ইউটিলিটি বিল্ডিঙের উদ্বোধন করেছেন।

অত্যাধুনিক মাল্টি ইউটিলিটি বিল্ডিঙের উদ্বোধন করে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এর কার্যকারিতা এবং সুবিধাবলির তথ্য তুলে বক্তব্য পেশ করেছেন। তিনি বলেন, এই ভবন স্থানীয় ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি এলাকার অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখবে। এই বিল্ডিং বহু সুযোগ প্রদানকারী বিভিন্ন উদ্যোগের জন্য একটি কেন্দ্র হয়ে উঠবে। এর মাধ্যমে স্থানীয় উৎপাদনকারী ও ব্যবসায়ীরা বহু উপকৃত ও লাভবান হবেন, বলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, এ ধরনের পরিকাঠামোয় বিনিয়োগ এই অঞ্চলে টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে তাঁর সরকারের একটি বৃহত্তর উন্নয়নমূল পদক্ষেপ।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে দুই পরিষদীয় মন্ত্রী রঞ্জিত দাস এবং রণোজ পেগু প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগগুলিকে অনুঘটক করার ক্ষেত্রে এ ধরনের পরিকাঠামোর কৌশলগত তাৎপর্য তুলে ধরে বক্তব্য পেশ করেছেন।

তাঁরা বলেন, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার ঐকান্তিক প্রচেষ্টায় নবনির্মিত অত্যাধুনিক মাল্টি ইউটিলিটি বিল্ডিং আজ উদ্বোধন হয়েছে। এর মাধ্যমে তৃণমূল স্তরে ব্যবসা এবং উদ্যোক্তাদের প্রচারে সরকারের সক্রিয় দৃষ্টিভঙ্গি প্রমাণ করে, বলেন দুই মন্ত্রী৷

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top