News Flash

Image

ধুবড়িতে ২০৩.৭৫ কিলো গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই ত্রিপুরার বাসিন্দা

ধুবড়ি (অসম), ২৯ ফেব্রুয়ারি (হি.স.) : ধুবড়ি জেলায় দুশোর বেশি কিলোগ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুজনকে। দুই পাচারকারীকে ত্রিপুরার বাসিন্দা রাজকুমার সরকার এবং বিজয় দাস বলে শনাক্ত করেছে পুলিশ।

ধুবড়ি জেলার অন্তর্গত ছাগলিয়া থানার ওসি হিরকজ্যোতি দাস জানান, নির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে তাঁর নেতৃত্বে আজ বৃহস্পতিবার ভোরে ছাগলিয়া এলাকায় স্থানীয় থানার পুলিশ ১৭-এ জাতীয় সড়কে নাকা চেকিং গড়ে তালাশি অভিযান চালায়। তালাশি অভিযানে দুটি চার চাকার গাড়ি যথাক্রমে টিআর ০৫ এফ ০৭৭২ নম্বরের নেক্সন এবং টিআর ০১ বিএইচ ০৭৮৭ নম্বরের ব্যালেনো থেকে মোট ৪৬ প্যাকেট থেকে ২০৩.৭৫ কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয়।

ওসি হিরকজ্যোতি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, দুটি গাড়িতে ত্রিপুরার আগরতলায় গাঁজা বোঝাই করে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তিনি জানান, ধৃত দুজনকে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

এফসিআরএ সংশোধনী নিয়ে মেঘালয়ে কংগ্রেসের প্রতিবাদ, চার্চ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে উদ্বেগ

 শিলং, ১০ আগস্ট  : ভারতীয় জাতীয় কংগ্রেস-এর মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন  সংশোধনীর প্রতিবাদে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাধীনতার চেতনায় ‘হর ঘর তিরঙ্গা’ বাইক র‍্যালি, ইম্ফলে পতাকা উড়িয়ে সূচনা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১০ আগস্ট (আইএএনএস): দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে সোমবার ইম্ফল পূর্ব…

ByByNews Desk Aug 10, 2026

মণিপুরে সাত জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র-গোলাবারুদ

ইম্ফল, ৯ আগস্ট (আইএএনএস): মণিপুরে পৃথক একাধিক যৌথ অভিযানে সাত জঙ্গিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। গত ২৪ ঘণ্টায়…

ByByNews Desk Aug 9, 2026

মণিপুরে শান্তি ফেরাতে বড় পদক্ষেপ, অবাধ যাতায়াতের জন্য জাতীয় সড়ক খুলে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী ও আদিবাসী নেতাদের

ইম্ফল, ৮ আগস্ট (আইএএনএস): মণিপুরে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শনিবার মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top