News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ডিমা হাসাওয়ে লাভ জিহাদ এবং অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে ভিএইচপি ও সজাম-এর উদ্যোগে মিছিল
Image

ডিমা হাসাওয়ে লাভ জিহাদ এবং অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে ভিএইচপি ও সজাম-এর উদ্যোগে মিছিল

হাফলং (অসম), ২৯ ফেব্রুয়ারি (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে লাভ জিহাদের ঘটনা এবং নানা ধরনের অসামাজিক কার্যকলাপ বৃদ্ধির প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিশ্বহিন্দু পরিষদ (ভিএইচপি) ও সনাতনী জাগরণ মঞ্চ (সজাম)-এর উদ্যোগে এক প্রতিবাদী মিছিল বের করা হয়েছে।

এদিন সকাল দশটায় হাফলং টাউন কমিটির মাঠ থেকে বিশাল প্রতিবাদী মিছিল সমগ্র শহর পরিক্রমা করে জেলা সদর হাফলঙে জেলাশসকের কার্যালয় প্রাঙ্গণে আসে। এখানে মিছিলে অংশগ্রহণকারী ডিমা হাসাও জেলায় ক্রমবর্ধমান লাভ জিহাদ ও বিভিন্ন ধরনের অসামাজিক ঘটনা রোধ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে জেলাশাসক সীমান্তকুমার দাসের কাছে এক স্মারকপত্র প্রদান করেছেন। আজকের এই প্রতিবাদী মিছিলে সহস্রাধিক পুরুষ-মহিলা শামিল হয়েছেন।

মিছিলের পর বিশ্বহিন্দু পরিষদের জেলা সম্পাদক মণীন্দ্র দাস ও নগর সম্পাদক সঞ্জীব দাস বলেন, সমগ্র দেশের সঙ্গে পাল্লা দিয়ে ডিমা হাসাও জেলায়ও লাভ জিহাদের মতো ঘটনা এবং নানা ধরনের অপরাধমূলক ঘটনা ক্রমশ বেড়ে চলছে। যা সমাজের জন্য গভীর উদ্বেগজনক বিষয়।

পাহাড়ি এই জেলায় মহিলা, যুবতীদের বিভিন্ন প্রলোভন দিয়ে প্রেমের জালে ফাঁসিয়ে ভিনধর্মী যুবকরা নিয়ে যাচ্ছে। এ ধরনের ঘটনা সম্প্রতিকালে বেশ কয়টি সংগঠিত হয়েছে।

তাঁরা বলেন, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, কিছু কিছু ক্ষেত্রে হিন্দু মেয়েদের নিয়ে যাওয়ার কিছুদিন পর ছেড়ে দেয় এ সব ভিনধর্মী যুবকরা। ফলে বহু যুবতী-মহিলার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। লাভ জিহাদে যারা জড়িত, তাদের কোনও ধর্ম জাতপাত নেই বলে মন্তব্য করে মণীন্দ্র দাস বলেন, আমাদের মা বোনদের সঙ্গে এ ধরনের ঘটনা রুখতে সমাজ তথা অভিভাবকদের সজাগ সচেতন হতে হবে। তাছাড়া লাভ জিহাদের মতো ঘটনা আটকাতে হলে সমাজের সবাইকে এক জোট হয়ে লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি জেলা প্রশাসনকেও এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, বলেন মণীন্দ্র দাস।

লাভ জিহাদের মতো ঘটনা রোধ করতে এবং লাভ ম্যারেজ বন্ধ করতে কঠোর আইন প্রণয়ন করতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার প্রতি আর্জি জানিয়েছেন বিশ্বহিন্দু পরিষদের জেলা সম্পাদক মণীন্দ্র দাস।

Releated Posts

বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনে প্রস্তুত মেঘালয়: মুখ্য নির্বাচনী আধিকারিক

শিলং, ১২ মে (আইএএনএস): মেঘালয়ে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া চালানোর জন্য নির্বাচন দফতর…

ByByTaniya Chakraborty May 12, 2026

জ্বালানির কৃত্রিম সংকট রটনা নিয়ে সতর্ক মণিপুর সরকার, কালোবাজারি ও মজুতদারির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি

ইম্ফল, ১২ মে (আইএএনএস): মণিপুর সরকার মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে রাজ্যে এলপিজি, পেট্রোল ও ডিজেলের কোনও ঘাটতি…

ByByTaniya Chakraborty May 12, 2026

মণিপুরে দুই শীর্ষ জঙ্গি নেতা-সহ গ্রেপ্তার ৮, উদ্ধার বিপুল অস্ত্রভাণ্ডার

ইম্ফল, ১২ মে (আইএএনএস) মণিপুরে নিরাপত্তাবাহিনীর অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের দুই শীর্ষ নেতাসহ মোট আট জঙ্গিকে গ্রেপ্তার করা…

ByByTaniya Chakraborty May 12, 2026

হিমন্ত বিশ্ব শর্মাকে অভিনন্দন জানিয়ে ‘দক্ষ প্রশাসক’ বললেন প্রধানমন্ত্রী মোদী

গুয়াহাটি, ১২ মে (আইএএনএস) : অসমের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ায় হিমন্ত বিশ্বশর্মা-কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top