News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লোকসংস্কৃতির প্রচার ও প্রসারে লোকসংস্কৃতি উৎসবের আয়োজন ধর্মনগরে 
Image

লোকসংস্কৃতির প্রচার ও প্রসারে লোকসংস্কৃতি উৎসবের আয়োজন ধর্মনগরে 

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৮ ফেব্রুয়ারি:  ধান আর গানের ভাল ফলনের জন্য বীজই হল আসল। বীজ সংরক্ষণ করতে না পারলে বেশি ফলনের আশা করা বাতুলতা মাত্র। আজকাল অনেক দেশীয় ধানের বীজ যেমন হারিয়ে গেছে। তেমনি লোকসংস্কৃতির ভান্ডার থেকেও অনেক গান, অনেক সুর হারিয়ে গেছে। শাইল, চম্পাকলি, ইরি, সুগন্ধী, সোনামুখী এসব ধান আজ বিলুপ্ত। তেমনি ক্ষণ গান, ছাদ পেটার গান, মাঘ স্নানের গানের মতো অসংখ্য লোকগান আজ কালের অতল গর্ভে তলিয়ে গেছে। 

তাই লোকগানের সংরক্ষন, চর্চা, লোকগানের পরিশুদ্ধতা বজায় রাখার উদ্যোগ গ্রহন করেছে ত্রিপুরা লোকসংস্কৃতি সংসদ। ছ’বছর আগে এ সংসদের পথচলা শুরু করেছে। 

লোকসংস্কৃতির প্রচার ও প্রসারে প্রতি বছর সংসদ রাজ্য ভিত্তিক লোকসংস্কৃতি উৎসবের আয়োজন করে। এবারও সংস্কৃতির শহর ধর্মনগর টাউন হলে গত ২৪-২৫ ফেব্রুয়ারি রাজ্য ভিত্তিক লোকসংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হয়। 

ধর্মনগর থেকে সাক্রম পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৫০ জন বাছাই করা শিল্পী এই অনুষ্ঠানে লোকসঙ্গীত পরিবেশন করেন। লালন, হাছন, রাধারমন, ভব্য পাগলা প্রমুখ মহাজনী গানের পাশাপাশি বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, চটকা, ধামাইল ইত্যাদি লোকগান শিল্পীরা দু’দিন ধরে উৎসবে পরিবেশন করেন। অবহেলিত ভিক্ষুকদের গান পরিবেশন করে সকলকে তাক লাগিয়ে দেন প্রবীন শিল্পী মনোরঞ্জন দাস।

লিলেন দেবের বিচ্ছেদী গান সকলের হৃদয় স্পর্শ করে। ছোটদের মধ্যে ধর্মনগরের সৌম্যদীপ্ত দাস ভবা পাগলার গান গেয়ে সকলের নজর কাড়ে। ধর্মনগর কলামন্ডলের শিল্পীরা ওঝা নৃত্য পরিবেশন করে দর্শক-শ্রোতার প্রশংসা অর্জন করে। 

এই অনুষ্ঠানে সবচেয়ে উল্লেখ করার মতো বিষয় ছিল ধর্মনগরের ছেলেদের ধামাইল। ছেলেদের ধামাইল নৃত্য আজকাল তেমন দেখা যায় না। 

Releated Posts

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top