News Flash

  • Home
  • খেলা
  • পূর্বোত্তর যুব উৎসব ঘিরে ট্র্যাকিং, কায়াকিং অনুষ্ঠিত
Image

পূর্বোত্তর যুব উৎসব ঘিরে ট্র্যাকিং, কায়াকিং অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি।। সপ্তম পূর্বোত্তর যুব উৎসবের তৃতীয় দিন বুধবার আট রাজ্যের একুশ জন যুবতী ও ষোল জন যুবকসহ মোট সাইত্রিস জন যুবক যুবতী মেলাঘরস্থিত স্টেট এডভেঞ্চার ইনস্টিটিউটে ট্র্যাকিং অভিযান ও জল ক্রীড়া কায়াকিং এ অংশ নেয়। এই এডভেঞ্চার কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ রায় পাল, চার নং ওয়ার্ডের কাউন্সিলার গোপাল ঘোষ, মেলাঘরের ডেপুটি কালেক্টর অনিশ দেবনাথ, জম্পুই জলার ইউথ প্রোগ্রাম অফিসার হরি কুমার দেববর্মা প্রমুখ।অনুষ্ঠানে পৌরহিত্য করেন মহকুমা ক্রীড়া আধিকারিক মধুসুধন দেববর্মা।

বিভিন্ন রাজ্যের যুবক যুবতীরা ট্র্যাকিং করে এলাকার বিভিন্ন পথ অতিক্রম করে। তাছাড়াও কায়াকিং করে বহি:রাজ্যের যুবক-যুবতীরা ভীষন আনন্দ উপভোগ করেন। দপ্তরের ক্রীড়া শিক্ষক তথা পর্বতারোহী প্রনব অখণ্ডের নেতৃত্বে এবং স্থানীয় ক্রীড়া শিক্ষক ও সমাজ সেবী যুবকদের সহযোগিতায় এই কর্মসূচি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। যুব উৎসবের এডভেঞ্চার কর্মসূচি সুশৃঙ্খলভাবে সুসম্পন্ন হওয়ায় মহকুমা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব আবু তাহের মজুমদার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top