News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির এলএনজেপি হাসপাতালে আগুন, কোনও হতাহতের খবর নেই
Image

দিল্লির এলএনজেপি হাসপাতালে আগুন, কোনও হতাহতের খবর নেই

নয়াদিল্লি ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লির এলএনজেপি হাসপাতালে সোমবার রাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এলএনজেপি হাসপাতালের মেডিকেল ডিরেক্টর সুরেশ কুমার জানিয়েছেন, শর্ট সার্কিটের কারণেই আগুন লাগে। যদিও আগুনে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। মেডিকেল ডিরেক্টর, সুরেশ কুমার আরও বলেছেন, “জরুরি ব্লকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।

তবে বর্তমানে সব রোগীই নিরাপদে রয়েছেন। তাঁদের কাউকেই তাঁদের ওয়ার্ড থেকে সরানোর প্রয়োজন পড়েনি। মেডিকেল ডিরেক্টর, সুরেশ কুমার আরও জানান, দমকল বিভাগ সঠিক সময়ে হাসপাতালে পৌঁছে আগুন নেভিয়ে দেয়। তারফলেই পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও হাসপাতালে আগুন লাগার ফলে আতঙ্কের সৃষ্টি হয়েছিল। আগুন নেভানোর পরে হাসপাতালে আবার পরিষেবা স্বাভাবিক হয়।

Releated Posts

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top