News Flash

  • Home
  • দেশ
  • গ্রামীণ শিক্ষা, স্বাস্থ্য ও স্বনির্ভরতার জন্য নানাজি দেশমুখের কাজ অনুপ্রেরণাদায়ক : অমিত শাহ
Image

গ্রামীণ শিক্ষা, স্বাস্থ্য ও স্বনির্ভরতার জন্য নানাজি দেশমুখের কাজ অনুপ্রেরণাদায়ক : অমিত শাহ

নয়াদিল্লি ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : গ্রামীণ শিক্ষা, স্বাস্থ্য ও স্বনির্ভরতার জন্য নানাজি দেশমুখের কাজ অনুপ্রেরণাদায়ক, ভারতরত্ন নানাজি দেশমুখের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে একথা লিখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ভারতরত্ন নানাজি দেশমুখকে মঙ্গলবার তাঁর মৃত্যুবার্ষিকীতে স্মরণ করছে গোটা দেশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন সকালে নানাজি দেশমুখের গুণাবলী স্মরণ তাঁকে সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে একটি সচিত্র পোস্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “নানাজির সমগ্র জীবন সর্বপ্রথম দেশের আদর্শে নিবেদিত ছিল। তাঁর সাংগঠনিক দক্ষতা দিয়ে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। জনসংঘের মাধ্যমে নানাজি ভারতীয় রাজনীতির কেন্দ্রে দেশপ্রেম প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। দেশ গঠনের জন্য তিনি যুবকদের উৎসাহিত করেছিলেন। গ্রামীণ শিক্ষা, স্বাস্থ্য ও স্বনির্ভরতার জন্য তার কাজ অনুপ্রেরণাদায়ক।”

ভারতীয় জনসংঘের বিশিষ্ট নেতা নানাজি দেশমুখ রাজ্যসভার সদস্যও ছিলেন। নানাজি দেশমুখের পুরো নাম ছিল চন্ডিকাদাস অমৃতরাও দেশমুখ। শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ স্বনির্ভরতার ক্ষেত্রে তিনি অবিস্মরণীয় কাজ করেছেন। ভারত সরকার ওনাকে ২০১৯ সালে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন সম্মানে ভূষিত করেছিলেন।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top