News Flash

  • Home
  • প্রধান খবর
  • জলের বিল ইস্যুতে বিক্ষোভ-প্রতিবাদ এএপি-র, কেজরিওয়ালের তোপ বিজেপির বিরুদ্ধে
Image

জলের বিল ইস্যুতে বিক্ষোভ-প্রতিবাদ এএপি-র, কেজরিওয়ালের তোপ বিজেপির বিরুদ্ধে

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): জলের বিলের প্রতিবাদে রবিবার দিল্লিতে বিক্ষোভ প্রদর্শন করল আম আদমি পার্টি (এএপি)। রবিবারের এই বিক্ষোভ কর্মসূচি থেকে দিল্লির মুখ্যমন্ত্রী তথা এএপি-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “দিল্লি জল বোর্ড প্রকল্পটি পাস করেছে। এখন এই প্রকল্পটি মন্ত্রিসভায় পাস করতে হবে। বিজেপি দিল্লির উপ-রাজ্যপালকে এই প্রকল্প বন্ধ করতে বলেছে। অফিসারদের হুমকি দেওয়া হয়েছে, তাঁরা কান্নাকাটি করছে…যখন সৌরভ ভরদ্বাজ এবং অতিশী অফিসারদের ডেকে জিজ্ঞাসা করলেন, কেন তারা বিল আনছেন না, অফিসাররা বলেছেন, তাঁদের হুমকি দেওয়া হয়েছে, এই প্রকল্পটি মন্ত্রিসভায় এলে তাদের সাসপেন্ড করা হবে। মনীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈন যেমন জেলে, আপনারা ইডি, সিবিআই-এর মিথ্যা মামলা করে অফিসারদেরও জেলে ঢোকাবেন।”

বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে কেজরিওয়াল আরও বলেছেন, তাঁরা (বিজেপি) দিল্লিতে স্কুল ও হাসপাতাল নির্মাণ বন্ধ করার চেষ্টা করেছিল। তাঁরা চায় না গরিবদের সন্তানরা সমান শিক্ষা লাভ করুক…শুধু আমি জানি, আমি কীভাবে দিল্লিতে সরকার চালাচ্ছি, এ জন্য আমার নোবেল পুরস্কার পাওয়া উচিত।” দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেছেন, “জনগণ নিজেদের মুখ্যমন্ত্রীকে বেছে নিয়েছে এবং মুখ্যমন্ত্রী যদি মানুষের কল্যাণের জন্য কিছু পরিকল্পনা নিয়ে আসছেন, তাতে হস্তক্ষেপ করছে বিজেপি, কেন উপ-রাজ্যপাল হস্তক্ষেপ করছেন?”

Releated Posts

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা মানে ভারতের অপমান: অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ইলিয়াসি

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করেছেন…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top