News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সপ্তম উত্তর পূর্বাঞ্চল যুব উৎসব শুরু ২৬ শে ফেব্রুয়ারি
Image

সপ্তম উত্তর পূর্বাঞ্চল যুব উৎসব শুরু ২৬ শে ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি:  সপ্ততম উত্তর পূর্বাঞ্চল যুব উৎসব , আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চার দিনব্যাপী এই সপ্তম উত্তর পূর্বাঞ্চল যুব উৎসবের উদ্বোধন হবে রাজধানীর পূর্বাশা আরবান হাট প্রাঙ্গনে। 

এনিয়ে,শনিবার শিক্ষা ভবনের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন করে,উৎসবের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন,রাজ্যের  যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। 

তিনি সাংবাদিক সম্মেলনে তিনি জানান, উদ্বোধনের আগে দুপুর ২ টায় আয়োজিত হবে এক বর্ণাঢ্য র‍্যালি। এই র‍্যালিটি রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গন থেকে শুরু হয়ে রাজধানীর  বিভিন্ন পথ পরিক্রমা করে পূর্বাশার আরবান হাট প্রাঙ্গনে এসে সমাপ্ত হবে। 

এই যুব উৎসবে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের ৮টি রাজ্যের ৮৪৫ জন প্রতিনিধি এই যুব উৎসবে অংশ নেবেন। তাদের মধ্যে ২৪৬ জন যুবক ও ১৭৬ জন যুবতী। সপ্তম উত্তর পূর্বাঞ্চল যুব উৎসবে যোগা, লোক নৃত্য, মার্শাল আর্ট, পেইন্টিং, ফটোগ্রাফী, বাদ্যযন্ত্র, লোক সংগীত ইত্যাদি বিষয়ে প্রতিযোগীতামূলক অনুষ্ঠান হবে।

  এই অনুষ্ঠানগুলো পূর্বাশা আরবান হাট প্রাঙ্গন, নজরুল কলাক্ষেত্র, টাউনহল ও রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে। ২৫ ফেব্রুয়ারি আগরতলার ভগৎ সিং যুব আবাসে উৎসবে অংশগ্রহণকারীগণের নাম নথিভূক্ত করা হবে। সাংবাদিক সম্মেলনে ক্রীড়ামন্ত্রী জানান, আগামী ২৯ ফেব্রুয়ারি বিকাল ৪টায় স্বামী বিবেকানন্দ ময়দানে এই যুব উৎসবের সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।মন্ত্রী ছাড়াও  সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুববিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী ও অধিকর্তা এস বি নাথ।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top