News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রহস্যজনকভাবে রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে উদ্ধার যুবক
Image

রহস্যজনকভাবে রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে উদ্ধার যুবক

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৪ ফেব্রুয়ারি:  রহস্যজনকভাবে রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করা হয়েছে এক যুবককে। বিশালগড়ের ঘনিয়ামারা এলাকা থেকে ওই যুবককে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তার গলায় গুরুতর আঘাত রয়েছে। বিশালগড় জেলা হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য হাপানিয়া হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে সে হাপনিয়া হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে জানা গেছে আহত যুবকের নাম রামু শিল, সে ঘনিয়ামারা এলাকার বাসিন্দা। মাঝ রাস্তায়  ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে থাকায় গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ডাক্তারের প্রাথমিক ধারনা ওই যুবকের গলায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তবে আসলে কি ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। 

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top