News Flash

  • Home
  • দেশ
  • প্রভাবশালী যুক্তিতে শাহজাহানের আগাম জামিনের জোরাল বিরোধিতায় ইডি
Image

প্রভাবশালী যুক্তিতে শাহজাহানের আগাম জামিনের জোরাল বিরোধিতায় ইডি

কলকাতা, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : গত ৫ ফেব্রুয়ারি ইডির উপর হামলার প্রসঙ্গ টেনে ইডির দাবি, মাত্র ১৫ মিনিটে তিন হাজার লোক জড়ো করে ফেলতে পারেন সন্দেশখালির তৃণমূল নেতা। আগাম জামিনের আবেদন মঞ্জুর হলে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ লন্ডনে পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

প্রায় ৫০ দিন ধরে ‘ফেরার’ শেখ শাহজাহান। বার বার নোটিস পাঠালেও ইডি দফতরে হাজিরা দেননি তিনি। আড়ালে থেকেই একাধিক আদালতে আগাম জামিনের আবেদন করেছেন সন্দেশখালির ‘বেতাজ বাদশা’। শুক্রবার আগাম জামিনের আবেদনের মামলায় শাহজাহানকে ‘ক্ষমতাবান’, ‘ব্লু আইড বয়’, ‘টক অব দ্য টাউন’ বলে উল্লেখ করেন ইডির আইনজীবী।

ইডির দাবি, “১৫ মিনিটে তিন হাজার লোক জড়ো করে ফেলেন শাহজাহান। উনি রাজনৈতিক পদে রয়েছেন। তাঁর বিরুদ্ধে রয়েছে পুরনো অপরাধের রেকর্ডও। খুনের ধারাতে মামলার পরেও গ্রেফতার হননি শাহজাহান। সরকারি দফতরে হামলার ঘটনাতেও শাহজাহানের সরাসরি যোগ রয়েছে। এই মামলাতে পুলিশের তরফে তাকে ‘ফেরার’ বলে জানানো হয়েছে।”

ইডির আশঙ্কা জামিন পেলেই হয়তো লন্ডনে চলে যেতে পারেন শাহজাহান। সেক্ষেত্রে মামলা ভেস্তে যেতে পারে বলেই মনে করছে ইডি। আদালতে ইডির সওয়াল, “দোষী না হলে পালিয়ে বেরোচ্ছেন কেন? আমরা তদন্তে করতে তাঁর বাড়িতে যাই। তাঁর বাড়ি দুদিক থেকে বন্ধ ছিল। আমরা ফোন করি। দুবার ফোন ধরে। আমরা নিজেদের পরিচয় দিই। তার পর ফোন কেটে দেন। ফোন ব্যস্ত হয়ে যায়। ১৫-২০ মিনিটে অন্তত এক হাজার লোক চলে আসে। আমরা প্রবেশ করতে পারিনি। যখন সেই ঝামেলা শুরু হয়। পুলিশ পৌঁছয়। আধিকারিকদের উদ্ধার করে। পুলিশ আসে। ৩ জন আহত হন। একজন গুরুতর আহত হন। এই ঘটনার ইডির অভিযোগে ন্যাজাট থানাতে একটি মামলা হয়। কেস নম্বর ৯। তার আগে পুলিশ একটি স্বতঃপ্রণোদিত এফআইআর করে। পুলিশের এফআরআই অনুযায়ী ৩ হাজারের মতো লোক ছিল। তখন যা পরিস্থিতি ছিল তাতে কতজন লোক ছিল সেটা আমাদের পক্ষে নির্দিষ্ট করে বলা হয়তো মুশকিল। কিন্তু খোদ পুলিশের স্বতঃপ্রণোদিত মামলাতে উল্লেখ ৩ হাজার লোক জড়ো হয়েছিলেন। এই মামলার এফআইআর নম্বর ছিল ৮।

আরও একটি মামলা হয় দিদার মোল্লার অভিযোগে। যেখানে বলা হয়েছে, ইডি অফিসার চুরি করেছেন। শ্নীলতাহানি করেছেন। কলকাতা থেকে আইনজীবী গিয়ে সেই অভিযোগের বয়ান লিখলেন। এই তথ্যগুলো দিচ্ছে এটা বোঝাতে যে শাহজাহান কতটা প্রভাবশালী যে তিনি ১৫০০ বা ৩ হাজার লোক জড়ো করতে পারেন মাত্র ১৫-২০ মিনিটের মধ্যে। ৫০ দিন ধরে পলাতক। কিন্তু পুলিশ তাকে ধরছে না কেন আমরা জানি না।”

শাহজাহানের আইনজীবী সমস্ত অভিযোগ খারিজ করে আদালতে দাঁড়িয়ে দাবি করেন, “৩ ফেব্রুয়ারি আগাম জামিনের আবেদন করা হয়। তা নানা সংবাদমাধ্যমে দেখায়। এর পর আমার বাডি টার্গেট করা হয়। গ্রামবাসীরা টার্গেট করে। তাহলে সেই একই গ্রামের লোকেরা কীভাবে ইডিকে আটকাতে আসবে? এমন কী ঘটল যে পুরো বিষয়টা বদলে গেল? এবং গ্রামের লোকরা তাঁর গ্রেফতারির দাবিতে সওয়াল করতে শুরু করলেন? যদি শাহজাহান তাঁদের জড়ো করেন ইডিকে আটকাতে তবে পরে তাঁরা আমার বাড়ি কেন ভাঙতে আসবেন? আমাদের জানার কথা নয়। মব হ্যাজ রাইট টু রিয়্যাক্ট।” এখনও শাহজাহানের আগাম জামিন মঞ্জুর করেনি আদালত।

Releated Posts

উত্তরপ্রদেশ ভোটের আগে সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে বিরোধী শিবিরে জোটের অঙ্ক, রাজনৈতিক মহলে জোর জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে গুরুত্ব পাচ্ছে…

ByByNews Desk Jul 28, 2026

পশ্চিমবঙ্গে বড় প্রশাসনিক রদবদল, একসঙ্গে বদলি ৯৯ বিডিও

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর মঙ্গলবার রাজ্যজুড়ে একসঙ্গে ৯৯ জন ব্লক ডেভেলপমেন্ট…

ByByNews Desk Jul 28, 2026

বারাসতের পুলিশ ফাঁড়িতে বাজেয়াপ্ত অবৈধ বাজির মজুতঘরে বিস্ফোরণ, হতাহতের খবর নেই

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে মঙ্গলবার সকালে পরপর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Jul 28, 2026

দিল্লিতে অবৈধ মদের ভাণ্ডারে পুলিশের হানা, ১৬ কার্টন হরিয়ানা-চিহ্নিত মদ উদ্ধার, গ্রেফতার এক

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): দিল্লির দক্ষিণ জেলার অ্যান্টি-নারকোটিক্স স্কোয়াডের অভিযানে সাঙ্গম বিহার এলাকা থেকে বিপুল পরিমাণ হরিয়ানায় বিক্রির…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top