News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেষ্ট-ঘনিষ্ঠ শিক্ষা ব্যবসায়ী মলয়কে ডেকে পাঠাল সিবিআই
Image

কেষ্ট-ঘনিষ্ঠ শিক্ষা ব্যবসায়ী মলয়কে ডেকে পাঠাল সিবিআই

কলকাতা, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এ বার ডেকে পাঠানো হল বোলপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের কর্ণধার মলয় পিটকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তরফ থেকে বৃহস্পতিবারই তাঁকে কলকাতার অফিসে হাজিরা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে তিহাড় জেলে বন্দি রয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায়ী মলয় কেষ্ট মণ্ডলের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। দু’জনের ঘনিষ্ঠতা ছিল যথেষ্টই। এমন কি কেষ্ট যে গাড়িতে ঘুরতেন, সেই গাড়িটিও ছিল আদতে মলয়ের নামে। গরু পাচার মামলায় মলয়কে আগেও একাধিক বার ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। এ বার মলয় সিবিআইয়ের তলবি নোটিস পেলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে। সূত্রের খবর, বৃহস্পতিবারই তাঁকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top