News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই সফরে গিয়ে সরকারি কাজে অনিয়ম প্রত্যক্ষ করলেন রাজ্যপাল
Image

খোয়াই সফরে গিয়ে সরকারি কাজে অনিয়ম প্রত্যক্ষ করলেন রাজ্যপাল

আগরতলা, ২০ ফেব্রুয়ারি: সরকারি কাজ করবে দুর্বলতা স্বচক্ষে প্রত্যক্ষ করলেন রাজ্যপাল। তাতে তিনি রীতিমতো বিরক্তি বোধ করেন। খোয়াই জেলা সফরের দ্বিতীয় দিন সীমান্তবর্তী এলাকা প্রত্যন্ত এলাকায় গিয়ে সরকারি কাজের অনিয়ম প্রত্যক্ষ করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। 

সরকারি নথিপত্রের সাথে বাস্তবের ব্যাপক অমিল দেখতে পেয়ে আধিকারিকদের তলব করেন তিনি। মঙ্গলবার সফরের দ্বিতীয় দিন প্রথমে তুলাশিখর ব্লকের বনবাজার এ ডি সি ভিলেজে যান। রাজ্যপাল বন বাজার লেইলের পাড় গ্রাম পঞ্চায়েত লোকজনদের নিয়ে মত বিনিময় সভায় মিলিত হয়।

এলাকায় পানীয় জল, জল সেচ, বিদ্যুৎ পরিষেবা ইত্যাদির খোঁজখবর নেন রাজ্যপাল। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প গুলি প্রত্যন্ত এলাকায় কতটুকু রূপান্তরিত হয়েছে, সে বিষয়েও প্রশাসনিক আধিকারিকদের সামনে এলাকাবাসীর সাথে কথা বলেন। তবে স্থানীয়দের কাছ থেকে কিছু সমস্যার কথা জানতে পেরে সরকারি নথিপত্র ঘেঁটে দেখেন। এবং সরকারি নথিপত্রের সাথে বাস্তবের ফারাক ও আধিকারিকদের কথার অমিল পেয়ে একপ্রকার আধিকারিকদের সাথে ক্ষোভ দেখান রাজ্যপাল।

 গ্রামবাসীর কাছে জানতে চান সঠিকভাবে জল পায় কিনা।কিন্তু এক্ষেত্র গ্রামবাসী জানায়, পাইপ ফাটার কারণে তারা জল সঠিকভাবে পায় না। পাশাপাশি এলাকার জমিগুলি পরিদর্শন করেন রাজ্যপাল। কথা বলেন কৃষকদের সাথে। কোন ধরনের সমস্যা রয়েছে কিনা সে বিষয়ে অবগত হয়েছেন রাজ্যপাল। 

পরে রাজ্যপাল বলেন, দুদিনের সফরে এসে আজকে তিনি সীমান্তবর্তী এলাকা এবং এডিসি অন্তর্ভুক্ত এলাকাগুলোতে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি কতটা বাস্তবায়ন হয়েছে সেটা খতিয়ে দেখছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর এবং পানীয় জল সরবরাহ সহ বিদ্যুতের সঠিক ব্যবস্থাপনা রয়েছে কিনা সে বিষয়ে অবগত হয়েছেন বলে জানান। এদিন রাজ্যপালের সাথে ছিলেন জেলা শাসক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top