News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইন্ডিগো আগামী এপ্রিল মাসের শুরুতে গ্রীষ্মকালীন বিমান সূচিতে আগরতলা সেক্টরে বিমান কমানোর পরিকল্পনা 
Image

ইন্ডিগো আগামী এপ্রিল মাসের শুরুতে গ্রীষ্মকালীন বিমান সূচিতে আগরতলা সেক্টরে বিমান কমানোর পরিকল্পনা 

আগরতলা, ২০ ফেব্রুয়ারি: ত্রিপুরা থেকে দেশের অন্যান্য রাজ্যে যাতায়াতের অন্যতম মাধ্যম হলো বিমান। স্বল্প সময়ে দ্রুত যাতায়াতের জন্য বিমান ছাড়া বিকল্প পথ নেই। সেজন্য আগরতলার সঙ্গে বিমান পরিষেবা আরো সুদৃঢ় করার জন্য বারবার দাবি উঠলেও বিমান সংস্থাগুলি নানা অজুহাতে রাজ্য থেকে বিমান পরিষেবা কমিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাতে বিমান যাত্রাসহ সর্বসাধারণের মধ্যে ক্ষোভ বাড়ছে। 

ইন্ডিগো আগামী এপ্রিল মাসের শুরুতে গ্রীষ্মকালীন বিমান সূচিতে আগরতলা সেক্টরে বিমান কমিয়ে দেওয়ার পথে হাঁটছে। এমনই খবর মিলছে আগরতলা এমবিবি বিমানবন্দর সূত্রে। যদিও ইন্ডিগো এখনও গ্রীষ্মকালীন বিমান সূচি ঘোষণা করেনি। বিমান সূচি ঘোষণা করলেই জানা যাবে কোন রুট থেকে কোন্ কোন্ বিমান উঠিয়ে নেওয়া হচ্ছে।

তবে এখন পর্যন্ত জানা গেছে আগরতলা-শিলংয়ের মধ্যে যাতায়াতকারী এটিআর বিমান তুলে নেওয়া হচ্ছে।এই রুটে শুধুমাত্র আগরতলা ও শিলংয়ের মধ্যে যাতায়াতে ইন্ডিগোর ৭৮ আসনের এটিআর বিমান চালু রয়েছে। অন্য আর কোনও বিমান নেই।

 ফলে ইন্ডিগো যদি গ্রীষ্মকালীন সূচি থেকে এপ্রিলের শুরুতে এই বিমান উড়ান গুটিয়ে নেয় তাতে যাতায়াতে যাত্রীরা চরম বিপাকে পড়বেন।বিমানবন্দর সূত্রে জানা গেছে, এই এটিআর বিমানের জন্য এপ্রিল মাসে টিকিট বুকিংও নেওয়া হচ্ছে না।তাতেই সংশ্লিষ্ট মহলের ধারণা

 আগরতলা-শিলংয়ের মধ্যে যাতায়াতে এটিআর বিমান গুটিয়ে নেওয়া হচ্ছে।শুধু তা নয়,আগরতলা-কলকাতা রুটের উভয়দিক থেকেও একটি বিমান গুটিয়ে নেওয়ার পথে হাঁটছে ইন্ডিগো বলেও জানা গেছে।গ্রীষ্মকালীন বিমান সূচি প্রকাশ হলেই কোন্ বিমান উঠবে পুরো ব্যাপারটি জানা যাবে।খুব শীঘ্রই গ্রীষ্মকালীন বিমান সূচি ইন্ডিগো ঘোষণা দিতে পারে বলে বিমান সংস্থা সূত্রে বলা হয়েছে।

এদিকে বিমানবন্দরে ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) এখনও পুনরায় চালু হয়নি। পুরানো আইএলএস যন্ত্র সরিয়ে বিমানবন্দরে একই জায়গায় নতুন যন্ত্র বসানো হয়েছে।গত বছর মে মাস থেকে নতুন যন্ত্র বসানোর কাজ চলায় সেই সময় থেকেই আইএলএস বিমান অবতরণে সুবিধা মিলছে না।প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ঘন কুয়াশায় বিমান অবতরণে রানওয়ের দৃশ্যমানতা কমে যাওয়ায় সেই কারণেই বিমান অবতরণ ভীষণভাবে ব্যাহত ও বিঘ্নিত হচ্ছে।সামনে বর্ষাকাল।

শীঘ্রই আইএলএস যন্ত্র যদি চালু না করা হয় তাতে বিমান অবতরণ মারাত্মকভাবে বিঘ্নিত হবে। যন্ত্র বানানোর কাজ শেষ হওয়ার পর নভেম্বরে যন্ত্রের পরীক্ষর কাজও শেষ হয়। কিন্তু তারপরও এখন পর্যন্ত এই যন্ত্র চালু হয়নি। বিমানবন্দর অথরিটির বক্তব্য হলো দিল্লীস্থিত কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (ডিজিসিএ) নতুনভাবে বসানো আইএলএস যন্ত্র চালু করার অনুমতি দিলেই তখন চালু হবে।কবে চালু হবে আধুনিক যান্ত্রিক ল্যান্ডিং সিস্টেম তা নিশ্চিত করে জানাতে পারছেন না বিমানবন্দর অথরিটি।

Releated Posts

কমলপুরে পুকুরে আবর্জনা ফেলার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

আগরতলা, ২ আগস্ট: ধলাই জেলার কমলপুর নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় একটি ব্যক্তিগত পুকুরে আবর্জনা ফেলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top