News Flash

  • Home
  • দেশ
  • যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তর প্রদেশের অগ্রগতি হচ্ছে : পীযূষ গোয়েল
Image

যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তর প্রদেশের অগ্রগতি হচ্ছে : পীযূষ গোয়েল

লখনউ, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তর প্রদেশের অগ্রগতি হচ্ছে, মঙ্গলবার এই মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি এদিন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় একথা বলেন মন্ত্রী গোয়েল।

তিনি আরও বলেন, ৮ বছরে উত্তর প্রদেশে প্রভূত অগ্রগতি ঘটেছে। মোদীর নেতৃত্বে বিশ্বের সামনে ভারত যেমন আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে, ঠিক তেমনই যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তর প্রদেশও এগিয়ে চলেছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকার মিলে দরিদ্রদের কল্যাণে নতুন গতির সঞ্চার করেছেন। এখন আর থেমে নেই উত্তর প্রদেশ রাজ্যের উন্নয়ন। পীযূষ গোয়েল বলেন, ভারত ও উত্তর প্রদেশ সারা বিশ্বে বিখ্যাত হয়ে উঠছে। সারা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে আছে যে ভারত বিশ্ব অর্থনীতি বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করবে। একইভাবে ভারতের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে উত্তর প্রদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সমাজের প্রতিটি মানুষের কাছে ন্যায়বিচার না পৌঁছানো পর্যন্ত সামাজিক ন্যায়বিচার অসম্পূর্ণ। যোগী আদিত্যনাথ ৮ বছরে রাজ্যকে চাঙ্গা করেছেন। গত সোমবার ১০ লক্ষ ২৪ হাজার কোটি টাকার প্রকল্পগুলি শুরু হয়েছিল। তিনি বলেন, যে কোনও বিনিয়োগকারী তখনই বিনিয়োগ করেন যখন তার নেতৃত্ব, ব্যবস্থা এবং ভবিষ্যতের প্রতি আস্থা থাকে।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও রাজ্য সরকারের মন্ত্রী অনিল রাজভর, রাজ্যের মন্ত্রী যশবন্ত সাইনি এবং উত্তর প্রদেশের মুখ্য সচিব দুর্গা শঙ্কর মিশ্র উপস্থিত ছিলেন।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top