News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আবারও নিয়োগের দাবিতে ডেপুটেশন এসটিজিটি চাকুরী প্রত্যাশীদের
Image

আবারও নিয়োগের দাবিতে ডেপুটেশন এসটিজিটি চাকুরী প্রত্যাশীদের

আগরতলা, ১৯ ফেব্রুয়ারী: ফের অতিসত্বর ফলাফল প্রকাশ এবং নিয়োগের দাবিতে ফের শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন এস টি জি টি চাকুরী প্রত্যাশীরা। 

জনৈক পরিক্ষার্থী জানিয়েছেন, ২০২২ সালে এসটিজিটি পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা দেওয়ার ১৭ মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত  ফলাফল প্রকাশ করেনি শিক্ষা দপ্তর। এ–বিষয়ে একাধিকবার টিআরবিটির দ্বারস্থ হয়েও কোন জবাব মিলছে না। এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে আছে। কিন্তু দেখা গেছে টেট ১ এবং টেট ২ পরীক্ষার ফল প্রকাশ করেছে টিআরবিটি। এসটিজিটিদের ফল প্রকাশ করছে না। তাঁদের অভিযোগ, দীর্ঘ কয়েক মাস যাবৎ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ অন্যন্য মন্ত্রীর দরজায় দরজায় ঘুরছেন এসটিজিটি চাকুরী প্রত্যাশীরা।

তাঁদের আরও অভিযোগ, রাজ্যের বিভিন্ন স্কুল শিক্ষক স্বল্পতায় ভুগছে। নিত্যদিন শিক্ষক নিয়োগের দাবিতে ছাত্র ছাত্রীরা পথ অবরোধ করছে। কিন্তু রাজ্য সরকার শিক্ষক স্বল্পতা দূরীকরণে কোনো উদ্যোগ নিচ্ছে না।

Releated Posts

স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা; জমি দখল ও চাঁদাবাজিরও অভিযোগ

আগরতলা, ২৭ জুন: আমতলী থানার অন্তর্গত সূর্যমনিনগর এলাকার এক বাসিন্দা তাঁর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া এবং নগদ অর্থ…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

কাঁঠালিয়া মাছ বাজারের আবর্জনায় নাজেহাল থানা কর্মী ও সাধারণ মানুষ, স্থায়ী সমাধানের দাবি

কাঁঠালিয়া, ২৭ জুন: কাঁঠালিয়া বাজারে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট আবর্জনা ফেলার স্থান না থাকায় প্রতিদিনই মাছ বাজারসহ বিভিন্ন এলাকার…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

চণ্ডীপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতীদের সংবর্ধনা, সম্মানিত প্রায় ৪০০ পড়ুয়া

আগরতলা, ২৭ জুন: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানাতে…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

বিশালগড় গুলিকাণ্ডে আরও দুই অভিযুক্ত গ্রেপ্তার

বিশালগড়, ২৭ জুন: বিশালগড়ের বহুল আলোচিত ঠিকাদারের বাড়িতে গুলিকাণ্ডের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top