News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত দেশের মানুষ : সুদীপ রায় বর্মন
Image

গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত দেশের মানুষ : সুদীপ রায় বর্মন

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি: এক ব্যক্তির শাসন ব্যবস্থার কায়েম রয়েছে দেশে। গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত দেশের মানুষ। রবিবার বিলোনিয়া কংগ্রেস ভবনে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলার সাতটি ব্লকের সভাপতি সহ কংগ্রেস নেতৃত্ব ও কর্মীদের নিয়ে হয় এই সভা। 

আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের বিভিন্ন সাংগঠনিক রনকৌশল এবং আগামী দিনে কংগ্রেস দলের সংগঠনকে আরো কিভাবে মজবুত করা যায় সে বিষয়ে দীর্ঘ সময় ধরে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয় বিলোনীয়া কংগ্রেস ভবনে। 

বিধায়ক সুদীপ রায় বর্মন আরো বলেন, এক ব্যক্তির শাসন ব্যবস্থার কায়েম রয়েছে দেশে। গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত দেশের মানুষ। এ সরকারের আমলে এক বংশ শতাব্দী নয়, মধ্যযুগে চলে যাচ্ছে মানুষ। যা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আসন্ন নির্বাচনে দেশবাসী এবং এ রাজ্যের মানুষ সঠিক সময়ে এর জবাব দেবে ভারতীয় জনতা পার্টিকে। কংগ্রেস দল প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে। আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে জবরদস্ত লড়াই হবে।বর্তমান কংগ্রেস দলের অবস্থান প্রতিনিয়ত মজবুত হচ্ছে। বেকারত্বের জ্বালা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির কারণে মানুষ আজ দিশেহারা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিষয়ের প্রেক্ষাপট টেনে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, রাজ্যে ভয়-ভীতির পরিবেশ কায়েম রয়েছে। তারপরও বিধানসভা আগে অবস্থা থেকে বর্তমানে আরো অনেক ভালো অবস্থায় রয়েছে দল। এবং দলের কর্মীদের পুনরায় লড়াই করার মানসিকতা রয়েছে। আরো বলেন, নরেন্দ্র মোদি এমন কোন কাজ করেনি যে দেশবাসী সমর্থন করবে। 

ReplyForwardAdd reaction

Releated Posts

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top