News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহিলাদের স্বশক্তিকরণে বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী : সুব্রত মজুমদার
Image

মহিলাদের স্বশক্তিকরণে বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী : সুব্রত মজুমদার

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি: মহিলাদের স্বশক্তিকরণে বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই দিশা নিয়ে কাজ করছে পার্টি। স্বসহায়ক দলগুলির মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার বিকেল তিনটায় খোয়াই ব্লকের অন্তর্গত উত্তরসিঙ্গিছড়া গ্রামপঞ্চায়েত কার্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত হয় শক্তি সংবাদ কর্মসূচিতে একথা বলেন বিজেপি মন্ডল সভাপতি সুব্রত মজুমদার।

এদিন উত্তর সিঙ্গিছড়া গ্রামপঞ্চায়ের মহিলা স্ব-সহায়ক দল এবং এনজিও’র মহিলা কর্মীদের নিয়ে আয়োজিত শক্তি সংবাদ কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন খোয়াই বিজেপি মন্ডল সভাপতি সুব্রত মজুমদার। সামনেই ২০২৪ লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি মজবুত করতে বিশেষ গুরুত্ব দিয়েছে ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটি। এক্ষেত্রে তৃণমূল স্তর থেকে জনসম্পর্কে বিশেষ নজর দেওয়া হয়েছে।

লোকসভা ভোটকে নিশানা করে এবার মাতৃশক্তিকে ঐক্যবদ্ধ করতে শক্তি সংবাদ কর্মসূচি হাতে নেয় ভারতীয় জনতা পার্টি। এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে স্ব-সহায়ক দল এবং এনজিও-র সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে সাথে যুক্ত করা। উওরশিঙিছাড়া গ্রাম পঞ্চায়েতের শক্তি সংবাদ আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই বিজেপি মন্ডল সভাপতি সুব্রত মজুমদার।

তাছাড়া পঞ্চায়েত খোয়াই সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস, মহিলা মোর্চা খোয়াই জেলা সভানেত্রী অপর্ণা সিংহ রায় সহ অন্যান্য উপস্থিত ছিলেন।

এদিনের এই সুব্রত মজুমদার বলেন, কেন্দ্রীয় প্রকল্পে যেগুলি মহিলা পরিচালিত স্ব সহায়ক দল রয়েছে এবং মহিলা স্বশক্তিকরণের জন্য দেশের প্রধানমন্ত্রী যে উন্নয়নমূলক কাজ গুলি করেছেন সেগুলিকে আরো উন্নততর করা অর্থাৎ মহিলাদের আয় সুদৃঢ় করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top