News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুজরাটের সুরেন্দ্রনগরে টায়ার ফেটে ভ্যান উল্টে মৃত ৪, আহত ২
Image

গুজরাটের সুরেন্দ্রনগরে টায়ার ফেটে ভ্যান উল্টে মৃত ৪, আহত ২

সুরেন্দ্রনগর, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় ভ্যানের টায়ার ফেটে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২জন ব্যক্তি। পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন যে শনিবার গভীর রাতে গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় একটি ভ্যানের টায়ার ফেটে গেলে ভ্যানটি উল্টে যায়। এরফলে ৪জনের মৃত্যু ঘটেছে এবং ২জন আহত হয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে রাত দেড়টা নাগাদ বিরামগাম-ধ্রাংধরা রাজ্য সড়কের পাশে হরিপুর গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ৬জন ব্যক্তি একটি বিয়ের অনুষ্ঠান থেকে ধ্রাংধরায় ফিরছিলেন। রাস্তায় ভ্যানের টায়ারটি ফেটে গেলে ঘটনাস্থলেই মোট ৪জনের মৃত্যু হয়। এই ৪জনের মধ্যে ৩জনই একই পরিবারের সদস্য ছিলেন। মৃতদের মধ্যে ২জন মহিলা ছিলেন। বর্তমানে ২জন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধ্রাংধরা থানার আধিকারিক মৃতদের শনাক্ত করেছেন। মৃতদের নাম, যগনেশ যাদব, ইন্দুমতি যাদব, রাধা যাদব এবং ধনেশ চাভদা।

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top