সুরেন্দ্রনগর, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় ভ্যানের টায়ার ফেটে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২জন ব্যক্তি। পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন যে শনিবার গভীর রাতে গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় একটি ভ্যানের টায়ার ফেটে গেলে ভ্যানটি উল্টে যায়। এরফলে ৪জনের মৃত্যু ঘটেছে এবং ২জন আহত হয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে রাত দেড়টা নাগাদ বিরামগাম-ধ্রাংধরা রাজ্য সড়কের পাশে হরিপুর গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ৬জন ব্যক্তি একটি বিয়ের অনুষ্ঠান থেকে ধ্রাংধরায় ফিরছিলেন। রাস্তায় ভ্যানের টায়ারটি ফেটে গেলে ঘটনাস্থলেই মোট ৪জনের মৃত্যু হয়। এই ৪জনের মধ্যে ৩জনই একই পরিবারের সদস্য ছিলেন। মৃতদের মধ্যে ২জন মহিলা ছিলেন। বর্তমানে ২জন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধ্রাংধরা থানার আধিকারিক মৃতদের শনাক্ত করেছেন। মৃতদের নাম, যগনেশ যাদব, ইন্দুমতি যাদব, রাধা যাদব এবং ধনেশ চাভদা।

গুজরাটের সুরেন্দ্রনগরে টায়ার ফেটে ভ্যান উল্টে মৃত ৪, আহত ২
Tags:
Releated Posts
জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…
জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…
ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত
জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…
এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন
বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…


















