News Flash

  • Home
  • দেশ
  • সন্দেশখালি নিয়ে মামলা এবার সুপ্রিম কোর্টে
Image

সন্দেশখালি নিয়ে মামলা এবার সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : সন্দেশখালির আঁচ পৌঁছেছে দিল্লি পর্যন্ত। এবার সন্দেশখালির ঘটনা নিয়ে মামলা সুপ্রিম কোর্টে। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে সন্দেশখালি সংক্রান্ত জনস্বার্থ মামলা উল্লেখ করা হয়েছে। দ্রুত শুনানির আবেদন জানান আইনজীবী।

আবেদন পড়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। এর আগে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে সন্দেশখালি নিয়ে। হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরই পুরো সন্দেশখালি থেকে ১৪৪ ধারা তুলে নেওয়া হয়। পরে কয়েকটি জায়গায় ফের জারি করা হয়েছে ১৪৪ ধারা।

সুপ্রিম কোর্টে ওই জনস্বার্থ মামলায় আবেদন করা হয়েছে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই বা সিট গঠন করে তদন্ত করা হোক। দ্বিতীয় দাবি হল, মনিপুরের মতো সন্দেশখালিতেও তিন বিচারপতির কমিটি গঠন করে তদন্ত করা হোক। ক্ষতিগ্রস্তদের যাতে রাজ্য সরকার ক্ষতিপূরণ দেয়, সেই আর্জিও জানানো হয়েছে। পাশাপাশি আবেদন জানানো হয়েছে, পুলিশ এবং প্রশাসনের যে আধিকারিকদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Releated Posts

পাঞ্জাব সীমান্তে মাদকবিরোধী অভিযান জোরদার: তারন তারণে ৪৯০ এনডিপিএস মামলা, উদ্ধার ৪৭ কেজির বেশি হেরোইন

চণ্ডীগড়, ৪ মে: পাঞ্জাবের পাকিস্তান সীমান্তবর্তী তারন তারণ জেলায় মাদকচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাচ্ছে পুলিশ। গত তিন মাসে…

ByByNews Desk May 4, 2026

শৃঙ্গেরি পুনর্গণনা বিতর্ক: জয়ী বিজেপি প্রার্থী ডি.এন. জীবরাজসহ ৩ জনের বিরুদ্ধে এফআইআর

চিক্কামাগালুরু (কর্নাটক), ৪ মে: শৃঙ্গেরি বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালট পুনর্গণনাকে ঘিরে বিতর্কের জেরে জয়ী বিজেপি প্রার্থী ডি.এন. জীবরাজসহ…

ByByNews Desk May 4, 2026

জেলে বন্দি বিআরএস নেতার সঙ্গে দেখা কেটিআরের, ‘প্রতিহিংসার রাজনীতি’ অভিযোগ কংগ্রেস সরকারের বিরুদ্ধে

হায়দরাবাদ, ৪ মে (আইএএনএস): তেলেঙ্গানায় কংগ্রেস সরকারের বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতি’র অভিযোগ তুললেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-এর কার্যনির্বাহী সভাপতি…

ByByNews Desk May 4, 2026

বিক্রমশীলা সেতুর অংশ ভেঙে পড়া: তৎপর বিহার সরকার, সেনার সাহায্য চাওয়া হল

পাটনা, ৪ মে (আইএএনএস): ভাগলপুরে বিক্রমশীলা সেতু-র একটি অংশ ভেঙে পড়ার ঘটনার পর দ্রুত তৎপর হয়েছে বিহার সরকার।…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top