News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আকাশবাণী বিলোনিয়ায় বেতার কিষান দিবস পালিত 
Image

আকাশবাণী বিলোনিয়ায় বেতার কিষান দিবস পালিত 

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ ফেব্রুয়ারি: আজ ১৫ ই ফেব্রুয়ারি বেতার কিষান দিবস।  আকাশবাণী বিলোনিয়ায় আজ এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।  আকাশবাণী প্রাঙ্গণে দক্ষিণ জেলার কৃষক ভাই বোনদের নিয়ে দিনটি পালন করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রের কেন্দ্র প্রধান থাঙ্গুচান হেমচন্দ্র সিং, আকাশবাণী বিলোনিয়ার কার্যক্রম নির্বাহক দেবাশীষ সেনগুপ্ত, সহকারী কৃষি অধিকর্তা সুব্রত সরকার, দক্ষিণ জেলা প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের সহকারী অধিকর্তা অশোক মজুমদার, রাজনগর কৃষি তত্ত্বাবধায়ক শরদিন্দু নারায়ন দত্ত। 

অনুষ্ঠানে আধিকারিকগণ কৃষক ভাই-বোনদের কৃষি, মৎস্য এবং পশুপালন বিষয়ে পরামর্শ দেন। কৃষকরাও তাদের সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন। এছাড়াও অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রের বেতার কিষান দিবস প্রাণবন্ত হয়ে ওঠে।

—— 

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top