News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • পাথারকা‌ন্দিতে শাশুড়ি-খুনের অভি‌যো‌গে গ্ৰেফতার পুত্রবধূ, পেশ করিমগঞ্জের আদাল‌তে
Image

পাথারকা‌ন্দিতে শাশুড়ি-খুনের অভি‌যো‌গে গ্ৰেফতার পুত্রবধূ, পেশ করিমগঞ্জের আদাল‌তে

পাথারকা‌ন্দি (অসম), ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : শাশু‌ড়িকে খুনের অভি‌যো‌গে পুত্রবধূ‌কে গ্রেফতার ক‌রে আজ বৃহস্পতিবার করিমগঞ্জের আদাল‌তে পেশ করেছে পাথারকা‌ন্দি থানার পু‌লিশ।

ঘটনা ঘটেছে বুধবার বিকেলে পাথারকান্দি থানাধীন পয়লামুলি গ্রামে। জানা গেছে, বৃদ্ধ বাবা ও মা, স্ত্রী এবং তিন সন্তানকে রেখে বাড়ির বাইরে গিয়েছিলেন সামস উদ্দিন। এদিকে বিকেলে সময়মতো মসজিদে না যাওয়ায় ছেলেকে মারধর করেন সামস উদ্দিনের স্ত্রী আফসা বেগম। ছোট শিশুকে মারধর করছেন দেখে বছর ৬৫-এর ঠাকুমা জয়তুন নেসা বউমার হাত থেকে নাতিকে উদ্ধার করতে এগিয়েে যান। তখন শাশুড়ির সঙ্গে বউমার কথা কাটাকাটি শুরু হয়।

এক সময় শাশুড়ি ও বউমার কথা কাটাকাটি হাতাহাতিতে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দেখে আফসা বেগমের আরেক ছোট্ট ছেলে বাইরে গিয়ে তার বাবাকে ঘটনার খবর দেয়। বাবা সামস উদ্দিন ছুটে বাড়ি আসেন। ততক্ষণে শাশুড়ির ওপর প্রাণঘাতী হামলা করে স্ত্রী আফসা বেগম বাড়ি থেকে পালিয়ে যায়।

বাড়ি এসে রক্তাক্ত মা জয়তুন নেসাকে সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য পাথারকান্দি হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হন ছেলে সামস উদ্দিন। কিন্তু রাস্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জয়তুন নেসা।

ঘটনার বিবরণ দিয়ে পাথারকান্দি থানায় এফআইআর করেন সামস উদ্দিন। পুলিশ তদন্তে নেমে ঘাতক আফসা বেগমকে গ্ৰেফতার করে আজ আদালতে পেশ করেছে।

Releated Posts

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026

দিল্লিতে পিটিয়ে খুন মণিপুরের সংগীতশিল্পী, ন্যায়বিচারের দাবি গৌরব গগৈয়ের

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ দিল্লিতে বাড়ির বাইরে শব্দ নিয়ে আপত্তি করায় হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে মণিপুরের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top