News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের নির্বাচনের ফলাফল ঘোষণা
Image

ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের নির্বাচনের ফলাফল ঘোষণা

আগরতলা, ১৫ ফেব্রুয়ারি: ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। নির্বাচনে ২৩-৫ ভোটে তপন লোধ গোষ্ঠী জয়ী হয়েছে।

প্রসঙ্গত, আজ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের ভোট অনুষ্ঠিত হয়। এদিন মোট ৩০ জন ভোটার ছিলেন। হাইকোর্টের নির্দেশের মান্যতা দিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ভোট। ১৮ টি সাব ডিভিশন, ১৪টি ক্লাব ও ১ জন লাইফ মেম্বার ছিল। ইতিমধ্যেই তিনটি ভোট বাতিল হয়েছে কৈলাসহর, আমবাসা ও কাঞ্চনপুরের প্রতিনিধিদের। নমিনেশন পেপারে ত্রুটি থাকার জন্য তাদের ভোটাধিকার বাতিল হয়েছিল।

গত ১৩ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজন জয় লাভ করে। সচিব পদে সুব্রত দে, সহ-সচিব পদে জয়ন্ত দে ও সহ-সভাপতি পদে উপানন্দ দেববর্মা এবং লাইফ মেম্বার পদে জয়লাভ করে অলক ঘোষ। আজ ভোট হচ্ছে সভাপতি , কোষাধক্ষ্য ও কাউন্সিল মেম্বার পদে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে অমিত রক্ষিত ও তপন লোধের মধ্যে। কোষাধক্ষ্য পদে লড়াই হচ্ছে জয়নাল দাস ও বাসুদেব চক্রবর্তীর মধ্যে এবং কাউন্সিল মেম্বার হিসেবে লড়াই করছেন তপন চৌধুরী ও সৌমিত্র গোপ।

জয়ী তপন লোধ বলেন, নির্বিঘ্নভাবে ভোট সম্পূর্ণ হয়েছে। হাইকোর্টের নির্দেশের মান্যতা দিয়ে আজ ভোট অনুষ্ঠিত হয়েছে। এদিনে যারা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তাঁদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top