News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গৌরনগর ব্লকে পানীয় জলের তীব্র সংকট, বিপাকে সাধারন মানুষ
Image

গৌরনগর ব্লকে পানীয় জলের তীব্র সংকট, বিপাকে সাধারন মানুষ

কৈলাসহর, ১২ ফেব্রুয়ারি: রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার সর্বত্র পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করলেও বিভিন্ন এলাকার মানুষ এখনো পরিশ্রুত পানীয় জলের সুযোগ থেকে বঞ্চিত। গৌরনগর ব্লকের গুলধারপুর মহাদেব বাড়ি ১নং ওয়ার্ড এলাকায় পানীয় জলের তীব্র সংকট। বিগত বেশকিছুদিন ধরে ওই এলাকায় পানীয় জলের সংকট রয়েছে। ওয়াটার পাম্প মেশিন থাকলেও পাম্প অপারেটর জল সরবরাহ করতে নারাজ।

স্থানীয়রা পাম্প অপারেটরকে জল সরবরাহ করার কথা বললে পাম্প অপারেটর নাকি তাদের কাছে নগদ অর্থ দাবি করে। বেশ কিছুদিন স্থানীয়রা তাকে নগদ অর্থ দিয়ে জল সরবরাহ করিয়েছে। কিন্তু বর্তমানে জল সরবরাহ করা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে যার ফলে চরম বিপাকে পড়েছে স্থানীয়রা।

স্থানীয়দের কাছ থেকে আরও জানা যায় যে ডি ডব্লিউ এস দপ্তর থেকে গাড়ি দিয়ে জল সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত নয়। ওই এলাকায় প্রায় ১৫ থেকে ২০ পরিবারের মত লোক বসবাস করে আসছে। স্থানীয়রা উক্ত বিষয় নিয়ে গুলধারপুর গ্রাম পঞ্চায়েতকে জানালে উনারা উক্ত বিষয়টি দেখবেন বলে জানান। তবে যাই হোক ওই এলাকায় জল না থাকায় চরম বিপাকে পড়েছে স্থানীয়রা। এখন দেখার বিষয় হল কবে নাগাদ তাদের সমস্যা সমাধান হয়।

Releated Posts

সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে : অর্থমন্ত্রী

আগরতলা, ১৭ আগস্ট: রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) আরও বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করছে। তবে রাজ্যের বর্তমান…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

ধর্মনগরে বিশাল তিরঙ্গা যাত্রা, ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির সমাপ্তি

ধর্মনগর , ১৭ আগস্ট: দেশের ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে ধর্মনগরে আয়োজিত নয় দিনব্যাপী ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Aug 17, 2026

পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত মৎস্য ব্যবসায়ী বিকাশ দত্ত

চড়িলাম, ১৭ আগস্ট: ক্লাবে পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন এক মৎস্য ব্যবসায়ী। ঘটনাকে…

ByByReshmi Debnath Aug 17, 2026

একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ এসটিজিটি উত্তীর্ণদের

আগরতলা, ১৭ আগস্ট: একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভে সামিল হলেন শতাধিক এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা। আজ এসটিজিটি উত্তীর্ণরা একত্রিত হয়ে…

ByByTaniya Chakraborty Aug 17, 2026
Scroll to Top