News Flash

  • Home
  • দেশ
  • অযোধ্যাধামে রামলালার দর্শনে কেজরিওয়াল এবং মান
Image

অযোধ্যাধামে রামলালার দর্শনে কেজরিওয়াল এবং মান

অযোধ্যা, ১২ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান অযোধ্যাধামে রামলালা দর্শনে উপস্থিত হয়েছেন। সোমবার কেজরিওয়াল এবং মানের সঙ্গে তাঁদের পরিবারের সদস্যরাও রয়েছেন। এছাড়াও এএপি দলের অনেক কর্মীরাও তাদের সঙ্গে এদিন অযোধ্যায় আসেন। উভয় মুখ্যমন্ত্রীকে মহর্ষি বাল্মিকি বিমানবন্দরে দলের রাজ্য সভাপতি সভাজিৎ সিংয়ের নেতৃত্বে ঢোল বাজিয়ে স্বাগত জানানো হয়। সেখান থেকেই সবাই শ্রী রাম জন্মভূমি দেখার জন্য অযোধ্যাধামের উদ্দেশ্যে রওনা হন।

আম আদমি পার্টির প্রধানকে ২২ জানুয়ারী মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষ্যে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তিনি বলেছিলেন যে তিনি পরে তাঁর পরিবারের সঙ্গে মন্দিরে যেতে চান। সেই মতোই কেজরিওয়াল এবং ভগবন্ত মান স্বপরিবারে অযোধ্যায় রামলালার দর্শনের উদ্দেশ্যে উপস্থিত হয়েছেন।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top