News Flash

  • Home
  • দেশ
  • ‘ঘাটাল মাস্টারপ্ল্যান’, দেবের আরজিতে সায় মমতার
Image

‘ঘাটাল মাস্টারপ্ল্যান’, দেবের আরজিতে সায় মমতার

কলকাতা, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : বানভাসি ঘাটালকে বাঁচাতে বার বার সংসদে সরবে হয়েছেন দেব। ‘ঘাটাল মাস্টারপ্ল্যান’-এর দাবি তুলেছেন। অভিযোগ, কেন্দ্রের গাফিলতির কারণেই তা হয়নি। সোমবার আরামবাগে সরকারি কর্মসূচিতে দাঁড়িয়ে সেই ‘মাস্টারপ্ল্যান’ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছেই আর্জি জানালেন ‘ভাই’ দেব। আর তা মেনেও নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার আরামবাগের সভা থেকে তিনি ঘোষণা করেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১২৫০ কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার। এই প্রকল্প বাস্তবায়িত করবে রাজ্য সরকারই। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, ”দেব যখন আবদার করেছে, তখন রাজ্য সরকারই এই কাজ করে দেবে। কেন্দ্রের উপর আর ভরসা করতে হবে না। তবে দেবই চ্যাম্পিয়ন অফ ঘাটাল মাস্টার প্ল্যান।”

দেবের কথায়, ‘‘২০২৪ সালে আমি জিতব, কি জিতব না, জানি না। তবে দিদির কাছে অনুরোধ, কেন্দ্রের ভরসায় না থেকে রাজ্য সরকারই ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করুক। স্বাধীনতার আগে থেকে এটা ঘাটালের মানুষের স্বপ্ন। চাইব, দিদি সেই স্বপ্ন পূরণ করুন।’’

জবাবে মমতা বললেন, ‘‘দিদির কাছে ভাই আবদার করলে তো দিদি ফেরাতে পারে না। আমি ইতিমধ্যেই নির্দেশ দিয়েছি ঘাটাল মাস্টারপ্ল্যান তৈরি করতে। দিল্লির ভরসায় থাকব না। আমরা আমাদেরটা করে নেব।’’ ‘দিদি-ভাই’-এর এই মন্তব্যের মাধ্যমেই আরও একটি ‘চুক্তি’ হয়ে গেল— আপাতত রাজনীতিতেই থাকছেন দেব। আর সম্ভবত প্রার্থী হচ্ছেন সেই ঘাটালেই।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top