News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রোমান হরফে পরীক্ষা দেওয়ার দাবী মেনে নিয়েছে ত্রিপুরা সরকারঃ সুশান্ত চৌধুরী
Image

রোমান হরফে পরীক্ষা দেওয়ার দাবী মেনে নিয়েছে ত্রিপুরা সরকারঃ সুশান্ত চৌধুরী

আগরতলা, ১২ ফেব্রুয়ারিঃ রোমান হরফে পরীক্ষা দেওয়ার দাবী মেনে নিয়েছে ত্রিপুরা সরকার। সাংবাদিক সম্মেলনে এই রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এতোদিন যেভাবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের আওতায় দুটি ভাষা বাংলা ও রোমান হরফে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা ছিল সেইভাবেই আগামীদিনেও টিবিএসই- এর পরীক্ষা হবে। পাশাপাশি টিএসএফ এর নেতৃত্বদের দ্বারা পরিচালিত অনির্দিষ্টকালের বনধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

এদিন সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে বনধ ডাকার প্রত্যেকটি রাজনৈতিক দলের অধিকার রয়েছে। তবে এভাবে সাধারণ মানুষের জন্য সমস্যার সৃষ্টি করা কোনোভাবেই উচিত নয়। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, আগে টিবিএসই বোর্ডে যেভাবে বাংলা ও রোমান হরফ দুটোতেই পরীক্ষা দেওয়ার সুযোগ থাকতো একইভাবে আগামীদিনেও পরীক্ষা নেওয়া হবে। তবে সিবিএসই বোর্ডের চেয়ারম্যানকে মুখ্যমন্ত্রী নিজে চিঠি দিয়েছেন, তবে সেখান থেকে এখনো কোনো উত্তর আসেনি। তাই সিবিএসই বোর্ডের পরীক্ষা নিয়ে রাজ্য সরকার এখনো কিছুই সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।

এদিন সাংবাদিক সম্মেলনে মন্ত্রী আরও বলেন, এর আগের বেশ কিছু বছরের তথ্য থেকে দেখা গেছে যে রোমান হরফে পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীর সংখ্যা ২ শতাংশেরও কম। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে রাজ্য সরকার কোনো ভাষাকেই অমর্যাদা করেননা। তাই প্রত্যেকভাষাকে সম্মান জানিয়েই বাংলা ও রোমান হরফ উভয়ভাবেই পরীক্ষা নেওয়া হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি টিএসএফ দ্বারা পরিচালিত এই বনধ প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী।  

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top