News Flash

Image

ফের মন্দিরে চুরি, আটক চোর 

ধর্মনগর, ১২ ফেব্রুয়ারি : ধর্মনগরের শিববাড়িস্থিত শিব মন্দিরের দুটি প্রণামির বাক্স ভেঙ্গে অর্থ চুরি করে গিয়ে যায় চোরের দল সোমবার ভোররাতে। আজ সকালে এই খবর পেয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাস্থলে ধর্মনগর থানার পুলিশ এসে সমস্ত ঘটনা নথিভুক্ত করে নিয়ে যায়। 

এদিকের এলাকাবাসীরা তাদের যার যার বাড়িতে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলি দিয়ে তদন্ত শুরু করে। তদন্তে সিসিটিভি ক্যামেরাতে এলাকার রাজ পাল নামে  এক যুবককে চুরি করতে দেখে স্থানীয়রা। তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।  জানা যায় তার বাড়ি শিব মন্দিরের এলাকায়। 

সে বেশ কিছুদিন ব্যাঙ্গালোরে থাকার পর ধর্মনগরে এসে সরগম সাউন্ড সিস্টেমে কর্মচারী হিসেবে কাজ করে। তার পিতা মৃত, মা রমা রানী পাল। সে জানিয়েছে তার চুরি করা প্রণামীর অর্থের পরিমাণ ৫০০ টাকার মত হবে কিন্তু পূজারীদের কথা অনুযায়ী প্রতি সপ্তাহে দুটি প্রাণীর বাক্সে অন্ততপক্ষে তিন থেকে পাঁচ হাজার টাকা সংগৃহীত হয়। যদিও অভিযুক্ত যুবক রাজ পাল জানিয়েছে সে অভাবে পড়ে চুরি করেছে। ধর্মনগর শহর জুড়ে চুরি কান্ড চলতে চলতে সোমবার ভোরের এই চুরির ঘটনা একটা বিশাল চাঞ্চল্য সৃষ্টি করেছে শহর জুড়ে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top