News Flash

  • Home
  • দেশ
  • ১৩-১৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ কর্মসূচি রয়েছে মোদীর
Image

১৩-১৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ কর্মসূচি রয়েছে মোদীর

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): ফের একবার সংযুক্ত আরব আমিরশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৩-১৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরশাহী সফরে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৫ সাল থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে এটি হতে চলেছে প্রধানমন্ত্রী মোদীর সপ্তম সফর এবং বিগত ৮ মাসের মধ্যে তৃতীয় সফর।

এই সফরে থাকাকালীন আবু ধাবিতে হিন্দু মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আবু ধাবির জায়েদ স্পোর্টস সিটিতে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সফরের সময়ে প্রধানমন্ত্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ়, সম্প্রসারণ ও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করবেন তাঁরা এবং পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহির ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গেও বৈঠক করবেন। প্রধানমন্ত্রী তাঁর আমন্ত্রণে দুবাইতে অনুষ্ঠিতব্য বিশ্ব গভর্নমেন্ট সামিট ২০২৪-এ সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন এবং শীর্ষ সম্মেলনে বক্তব্যও রাখবেন।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top