News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিকশিত ভারত-এর যাত্রায় প্রতিটি সরকারি কর্মীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : প্রধানমন্ত্রী
Image

বিকশিত ভারত-এর যাত্রায় প্রতিটি সরকারি কর্মীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : বিকশিত ভারত-এর যাত্রায় প্রতিটি সরকারি কর্মীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “আমাদের সঙ্গে যোগদানকারী এক লক্ষ নতুন নিয়োগ আমাদের নতুন শক্তি যোগাবে। আপনারা কোন বিভাগে যোগদান করবেন তা বিবেচ্য নয়, আপনাদের প্রচেষ্টা দেশ গঠনে নিবেদিত হবে। আপনাদের সক্ষমতা বৃদ্ধির জন্য, সরকার কর্মযোগী ভারত পোর্টালও চালু করেছে। আমি আপনাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করছি।” সোমবার রোজগার মেলার অধীনে এক লক্ষ চাকরি প্রার্থীকে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার এই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বলেছেন, “ভারত সরকার সমস্ত সরকারি কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধির জন্য ‘কর্মযোগী ভারত পোর্টাল’ চালু করেছে। এই পোর্টালে বিভিন্ন বিষয় সম্পর্কিত ৮০০টিরও বেশি কোর্স পাওয়া যায়। এখনও পর্যন্ত ৩০ লক্ষেরও বেশি ব্যবহারকারী এই পোর্টালে যোগ দিয়েছেন। আপনাদের সকলের এই পোর্টালের সম্পূর্ণ সুবিধা নেওয়া উচিত এবং নিজস্ব দক্ষতা প্রসারিত করা উচিত।”

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top