News Flash

  • Home
  • দেশ
  • এই দশকের শেষ নাগাদ ভারতীয় রেল পুরোপুরি বদলে যাবে : প্রধানমন্ত্রী
Image

এই দশকের শেষ নাগাদ ভারতীয় রেল পুরোপুরি বদলে যাবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : এই দশকের শেষ নাগাদ ভারতীয় রেল পুরোপুরি বদলে যাবে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রোজগার মেলায় নতুন নিয়োগপ্রাপ্ত চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী বলেছেন, “এই রোজগার মেলার মাধ্যমে ভারতীয় রেলে নিয়োগও করা হচ্ছে। ভারতীয় রেল এখন এক বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই দশকের শেষ নাগাদ ভারতীয় রেল পুরোপুরি বদলে যেতে চলেছে।”

প্রধানমন্ত্রীর কথায়, “সাম্প্রতিক বাজেটে আমরা এক কোটিরও বেশি পরিবারের জন্য রুফটপ সৌর বিদ্যুৎ প্রকল্প ঘোষণা করেছি। এটি একটি পরিবারের আর্থিক অবস্থার উপর বহুমুখী প্রভাব ফেলবে। এটি তাদের নিজেদের জন্য বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ থেকে আয় করতে সক্ষম করবে।” মোদীর কথায়, “রেলের বিদ্যুতায়ন থেকে শুরু করে পরিষেবা বাড়ানো পর্যন্ত, আমরা রেলের আধুনিকীকরণ ও মানোন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছি। দেশে যখন কানেক্টিভিটি প্রসারিত হয়, তখন তা একইসঙ্গে অনেক কিছুকে প্রভাবিত করে। উন্নত সংযোগের সঙ্গে, নতুন বাজার গঠন শুরু হয় এবং পর্যটন স্থানগুলি গড়ে ওঠে।”

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top